---Advertisement---

‘অভিষেকের হাত ছেড়ে ফিরে আসুন’! ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে বিস্ফোরক বার্তা মদন মিত্রের

By Suman Debnath

July 21, 2026 2:15 PM

‘অভিষেকের হাত ছেড়ে ফিরে আসুন’! ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে বিস্ফোরক বার্তা মদন মিত্রের

---Advertisement---


২১ জুলাইয়ের সভায় মদন মিত্রের বিস্ফোরক মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে ‘পুত্রস্নেহে অন্ধ’ এবং ‘অভিষেকের হাত ছেড়ে ফিরে আসুন’ বার্তায় নতুন করে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক।

কলকাতা: ২১ জুলাইয়ের রাজনৈতিক লড়াইয়ে তৃণমূলের অন্দরের সংঘাত আরও প্রকাশ্যে এল। মেয়ো রোডের (Mayo Road) সভামঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র (Madan Mitra)মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে উদ্দেশ করে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর হাত ছেড়ে আবার কর্মীদের কাছে ফিরে আসার সময় এসেছে। পাশাপাশি ‘পুত্রস্নেহ’ প্রসঙ্গ টেনে তিনি তৃণমূলের বর্তমান নেতৃত্বকেও কটাক্ষ করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্র বলেন, “একটাও ডিম মাথায় পড়বে না। আপনি এগিয়ে আসুন, আমরা উত্তরীয় পেতে দেব।” তাঁর দাবি, মমতা যদি বর্তমান অবস্থান থেকে সরে আসেন, তাহলে তাঁকে কর্মীরা সাদরে গ্রহণ করবেন।

আরও পড়ুন:  দুর্যোগকে ডোন্ট কেয়ার করে সড়কপথেই যাত্রা মুখ্যমন্ত্রীর, হুমায়ুন গড়ে বড় বার্তা

এরপরই আরও কড়া ভাষায় তিনি বলেন, “একবার স্বীকার করুন, পুত্রস্নেহে অন্ধ হয়ে ছিলেন। অভিষেক এক ঘণ্টা সময় দিয়েছেন। আমরা এক মাস সময় দিচ্ছি। অভিষেকের হাত ছেড়ে তৃণমূলে ফিরে আসুন।”

মদন মিত্রের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে ‘পুত্রস্নেহ’ এবং ‘অভিষেকের হাত ছেড়ে ফিরে আসুন’ মন্তব্যকে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অন্যতম তীব্র আক্রমণ হিসেবেই দেখা হচ্ছে।

এবারের ২১ জুলাইয়ের কর্মসূচি এমনিতেই নজিরবিহীন। রাজনৈতিক পালাবদলের পর কলকাতায় একই দিনে পৃথক দুটি তৃণমূল শিবিরের সমাবেশ হচ্ছে। সেই আবহেই মেয়ো রোডের মঞ্চ থেকে মদন মিত্রের এই বক্তব্য নতুন রাজনৈতিক বিতর্ক উসকে দিল।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মন্তব্য শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ নয়, বরং তৃণমূলের ভবিষ্যৎ নেতৃত্ব ও সংগঠনের দিকনির্দেশ নিয়েও স্পষ্ট রাজনৈতিক বার্তা বহন করছে। এখন দেখার, এই মন্তব্যের জবাবে মমতা বা অভিষেক শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া আসে কি না।

আরও পড়ুন:  কাদা-জল পেরিয়েই শহিদ মিনারে কংগ্রেসের ২১ জুলাই সমাবেশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment