---Advertisement---

শান্তিরবাজারে সিপিআইএম নেতার গাড়ির তাণ্ডব!

By Suman Debnath

January 17, 2026 5:14 PM

---Advertisement---

শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,১৭জানুয়ারি,২০২৬,শনিবার: আইন প্রণেতারাই যখন আইন রক্ষক না হয়ে ভক্ষক হয়ে দাঁড়ান, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দক্ষিণ ত্রিপুরা শান্তিরবাজারে সিপিআইএম নেতার বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ সংশয়ে চার পথচারী। অভিযোগের তির খোদ সিপিআইএম-এর শান্তিরবাজার অঞ্চল কমিটির সম্পাদক আশু দেবনাথের দিকে। মদ্যপ অবস্থায় সাধারণ মানুষকে পিষে দিয়ে পালিয়ে যাওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে এই নেতার বিরুদ্ধে।ঘটনাটি ঘটে আজ দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে, শান্তিরবাজার-বগাফা রোড এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের মতে TR-08-0538 নম্বরের একটি গাড়ি বগাফার দিক থেকে ঝড়ের গতিতে আসছিল কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি চারজন পথচারীকে সজোরে ধাক্কা মারে।আহতদের মধ্যে শান্তনু চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক; তাঁর হাত ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এছাড়াও মারাত্মক চোট পেয়েছেন দিলীপ পাল ও অলক দাসের মতো সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, গাড়ির চালক এবং স্বয়ং নেতা আশু দেবনাথ—উভয়েই সে সময় আকণ্ঠ মদ্যপ ছিলেন।

আরও পড়ুন:  পরিবেশ রক্ষার বার্তা নিয়ে মোহনভোগ আর.ডি. ব্লকে ব্যাপক কর্মসূচি!

মানুষকে রক্তস্নাত অবস্থায় রাস্তায় ফেলে রেখেই ঘাতক গাড়িটি পালানোর চেষ্টা করে। তবে উত্তেজিত জনতা হাল ছাড়েনি। তাঁরা ধাওয়া করে বেতাগা নাথ কলোনি এলাকায় গাড়িটিকে আটকে ফেলেন। কিন্তু নির্লজ্জের মতো গাড়ি ফেলে ঝোপের আড়ালে গা ঢাকা দেন অভিযুক্ত সিপিআইএম নেতা ও তাঁর চালক।পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

অভিযোগ উঠেছে, পুলিশ দীর্ঘক্ষণ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছে। যদিও শেষ পর্যন্ত জনরোষের চাপে বিরোনিয়া থানা থেকে চালককে গ্রেপ্তার করা হলেও, প্রধান অভিযুক্ত আশু দেবনাথ এখনও ফেরার। এ বিষয়ে শান্তিরবাজার থানায় মামলা দায়ের হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন কি এই রাজনৈতিক নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়, নাকি এই রক্তাক্ত ঘটনাও ফাইলের নিচে চাপা পড়ে যায়?

আরও পড়ুন:  পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নতুন দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শুক্লাচরণ!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment