---Advertisement---

ইন্ডিগো ফ্লাইট বাতিলের জের: দেশজুড়ে চরম ভোগান্তি, আগরতলাতেও বিপর্যস্ত যাত্রী পরিষেবা!

By tripuratv.in

December 5, 2025 2:49 PM

---Advertisement---

ত্রিপুরা টিভি | আগরতলা, ৫ ডিসেম্বর: দেশজুড়ে ইন্ডিগোর ৫০০-রও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় দেশের বিভিন্ন বিমানবন্দরে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা। হঠাৎ ধারাবাহিক ফ্লাইট বাতিল হওয়ায় হাজারো যাত্রী আটকে পড়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন। একই পরিস্থিতির সাক্ষী ত্রিপুরাও। রাজধানীর এমবিবি বিমানবন্দরে শনিবার আগরতলা–কলকাতা রুটের একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় চরম নাজেহাল অবস্থায় পড়েন যাত্রীরা।

এক যাত্রী জানান, মেয়ের বৌভাতে যোগ দিতে দুপুরের বিমানে কলকাতা যাওয়ার কথা ছিল। অনলাইনে ফ্লাইট ‘অন টাইম’ দেখালেও বিমানবন্দরে এসে জানতে পারেন, ফ্লাইট বাতিল। পরবর্তী কোনও বিমানে ব্যবস্থা করা হবে কি না, সে বিষয়ে ইন্ডিগোর পক্ষ থেকে কোনও স্পষ্ট বার্তা না মেলায় ক্ষোভ আরও বাড়ছে যাত্রীদের মধ্যে।

শুধু ত্রিপুরা নয়, দেশের বহু বিমানবন্দরেই দুই দিন ধরে একই ছবি—বিস্তর সংখ্যক ফ্লাইট বাতিল হয়ে কার্যত বিপর্যস্ত বিমান পরিষেবা। এদিকে বিষয়টি সংসদেও আলোড়ন ফেলে দিয়েছে। বিরোধী দলের অভিযোগ, বিমান চলাচল ব্যবস্থাপনায় ব্যাপক অব্যবস্থাপনার জন্য সরাসরি দায়ী কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন:  রাতের অন্ধকারে বনমন্ত্রী অনিমেষ দেববর্মার খাস তালুকে গাঁজা ক্ষেত ধ্বংস করল পুলিশ!
No comments to show.

Leave a Comment