---Advertisement---

ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের প্রয়াণে সাব্রুম সাইন্স ফেয়ারের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত

By Suman Debnath

December 26, 2025 12:35 PM

---Advertisement---

ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের প্রয়াণে সাব্রুম সাইন্স ফেয়ারের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত

নবারুন চক্রবর্তী প্রতিনিধি:
আজ দক্ষিণ ত্রিপুরা জেলার অধীন সাব্রুম মেলার মাঠে বাল উৎকর্ষ মঞ্চে অনুষ্ঠিতব্য সাব্রুম সাইন্স ফেয়ারের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেনের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করে রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, এদিন সাব্রুম মেলার মাঠে বাল উৎকর্ষ মঞ্চ গড়ে তোলা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দও, বিধায়ক মালাইফ্রু মগ, প্রাক্তন বিধায়ক শংকর রায় সহ বাল উৎকর্ষ মঞ্চের ব্যবস্থাপক রঞ্জন দেবনাথ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শোকের পরিবেশের কথা মাথায় রেখে আজকের সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। তবে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক প্রতিভাকে সম্মান জানিয়ে সাব্রুম সাইন্স ফেয়ারের মডেল প্রদর্শন কর্মসূচি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী জারি থাকবে।

আরও পড়ুন:  ডাবল ইঞ্জিন সরকারের আমলেও পানীয় জলের সংকট, মাটির গর্ত খুঁড়ে জল তুলতে বাধ্য পেরাতিয়ার বাসিন্দারা!

এদিন বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দও বলেন,
“ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেনের প্রয়াণ রাজ্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। তবে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে সাইন্স ফেয়ারের মডেল প্রদর্শন কর্মসূচি চালু রাখা হয়েছে। এই ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”

অপরদিকে বাল উৎকর্ষ মঞ্চের ব্যবস্থাপক রঞ্জন দেবনাথ বলেন,
“ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেনের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। শোকের এই পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছাত্রছাত্রীদের পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তার প্রতি সম্মান জানিয়ে বিজ্ঞান মডেল প্রদর্শনী কর্মসূচি সম্পূর্ণ শৃঙ্খলার সঙ্গে জারি থাকবে। সকলের সহযোগিতায় এই সাইন্স ফেয়ার সার্থকভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”

আরও পড়ুন:  এসসি সম্প্রদায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন: মুখ্যমন্ত্রী

আয়োজক কমিটির পক্ষ থেকে প্রয়াত অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেনের আত্মার শান্তি কামনা করে শোকজ্ঞাপন করা হয়।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment