Uttarakhand Treaking রুট থেকে উদ্ধার বাঁকুড়ার দুই যুবকের দেহ, নিখোঁজ আটজনের মধ্যে মৃত চার

By Suman Debnath

November 5, 2026 10:45 AM

Uttarakhand Treaking রুট থেকে উদ্ধার বাঁকুড়ার দুই যুবকের দেহ, নিখোঁজ আটজনের মধ্যে মৃত চার


উত্তরাখণ্ডের কেদারতাল ট্রেকিং রুট থেকে উদ্ধার করা হল বাঁকুড়ার দুই যুবকের দেহ। ছ’দিন আগে নিখোঁজ হয়েছিলেন আট সদস্যের একটি ট্রেকিং দল। সেই দলে পাঁচ জনই ছিলেন বাঙালি। তার মধ্যে দু’জন বাঙালি ট্রেকারে দেহ উদ্ধার হয়েছে। বুধবার সন্ধ্যায় উত্তরকাশী জেলা পুলিশ এই খবর জানিয়েছে।

কেদারতাল ট্রেক উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার একটি অত্যন্ত দুর্গম ও বিপজ্জনক উচ্চ পার্বত্য অভিযান। বাঁকুড়ার পুলিশ সুপার পিভিজি সতীশ ‘দ্য স্টেটসম্যান’-কে জানিয়েছেন, মৃত দুই যুবকের নাম রিন্টু মণ্ডল এবং উদয় ঘোষ। বুধবার তাঁদের দেহ সমতলে নামিয়ে আনা হয়। বাঁকুড়া থেকে উত্তরকাশীতে পৌঁছনো পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন।

আরও পড়ুন:  সিজেপি-র আন্দোলন প্রত্যাহারের পরে দিল্লিতে স্বাভাবিক মেট্রো ও ইন্টারনেট পরিষেবা

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment