ইরান যুদ্ধের জেরেই মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকদের হার, স্বীকার ট্রাম্পের! তবুও ফের একই পথে হাঁটার বার্তা

By Suman Debnath

November 5, 2026 11:20 AM

ইরান যুদ্ধের জেরেই মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকদের হার, স্বীকার ট্রাম্পের! তবুও ফের একই পথে হাঁটার বার্তা


ইরানের সঙ্গে যুদ্ধই যে রিপাবলিকানদের নির্বাচনে ভরাডুবি ঘটিয়েছে তা স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচনে পরাজয়ের পরেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, একই পরিস্থিতি তৈরি হলে তিনি আবারও সামরিক অভিযান চালাবেন।

বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প স্বীকার করেন, ইরান যুদ্ধের প্রভাব রিপাবলিকান প্রার্থীদের নির্বাচনের ফলাফলে প্রভাব পড়েছে। বিশেষ করে যুদ্ধের কারণে পেট্রলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। ভাইস প্রেসিডেন্ট জেভি ভ্যান্সের সঙ্গে একমত বলেও জানান তিনি। ইরান যুদ্ধের প্রভাব নির্বাচনে পড়েছে কি না সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, কথাটা অনেকাংশেই সত্যি।‘

আরও পড়ুন:  ‘নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাব’, অবরোধ চললে আমেরিকার ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি ইরানের

রিপাবলিকানদের পরাজয়ের পর ইরান যুদ্ধের রাজনৈতিক মূল্যায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দু’জনেই প্রকাশ্যে স্বীকার করেছেন, ইরানের সঙ্গে সংঘাত ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে।

আরও পড়ুন: ইরানকে গোপনে সাহায্যের অভিযোগ, ভারতীয় চার নাগরিকের উপর মার্কিন নিষেধাজ্ঞা

ট্রাম্পের মতে, জাতীয় নিরাপত্তার স্বার্থে ইরানের বিরুদ্দে সামরিক অভিযান দরকার ছিল। সেই সিদ্ধান্তের ফলে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে প্রভাব পড়েছে, তা এড়ানো সম্ভব ছিল না। অন্যদিকে ভ্যান্সের দাবি, রিপাবলিকানদের পরাজয়ের প্রধান কারণই ইরান যুদ্ধ। ২০২৪ সালে ট্রাম্প-ভ্যান্স জোটকে সমর্থন করলেও দুবছর পরে ডেমোক্র্য়াট প্রার্থীদের ভোট দিয়েছেন, তাঁদের অসন্তোষের কারণ খতিয়ে দেখা প্রয়োজন করে মনে করেন তিনি।

দেখুন:

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment