Tripura
কাপড়ের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনার ব্যাপক চাঞ্চল্য!
August 27, 2026
আগরতলা। ২৬ আগস্ট:আগরতলা শহরের বিদুরকর্তা চৌমুহনী-কর্নেল চৌমুহনী রোডের এক কাপড়ের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বুধবার। জানা গেছে, শোরুমের বৈদ্যুতিক বক্সে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসে মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই শোরুমের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে বৈদ্যুতিক বক্সের আশপাশে থাকা কাঠের টুকরো, প্লাইউড এবং প্লাস্টিক সরঞ্জাম পড়ে যায়। ফলে বৈদ্যুতিক বক্সের পাশে এ ধরনের সামগ্রী রাখা কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।অভিযোগ রয়েছে, শোরুমের এই অংশে অগ্নি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এমনকি বৈদ্যুতিক বক্সের আশপাশে নিরাপত্তার নির্দিষ্ট ব্যবস্থা বা অগ্নিনির্বাপণ সরঞ্জামও চোখে পড়েনি বলে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই পরিষ্কার হবে। অল্পের জন্য বড় ধরনের বিপদ এড়ানো গেছে।
আমতলিতে পুলিশের মাদকবিরোধী অভিযান, ১০ লক্ষ টাকার মাদক উদ্ধার!
August 26, 2026
আগরতলা, ২৬ আগস্ট: আমতলিতে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শচীন্দ্রলাল পশ্চিমপাড়ায় রাসেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম ব্রাউন সুগার ও ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে ৪টি...
ধান ক্রয় করা ঘিরে ব্যাপক উত্তেজনা সোনামুড়ায়, শেষ পর্যন্ত বৈঠকে মীমাংসার রাস্তা খুঁজলেন আধিকারিকরা
August 24, 2026
সরকারের পক্ষ থেকে কৃষকদের প্রতি আন্তরিকতার প্রচার জোরকদমে চললেও বাস্তব পরিস্থিতি নিয়ে এবার প্রশ্ন তুললেন সোনামুড়ার কৃষকরা। সরকারি উদ্যোগে ধান ক্রয়ের সময় প্রায় ৫ শতাংশ ধান বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শনিবার সোনামুড়া এগ্রি মার্কেটে...
প্রশাসনের উপর থেকে আস্থা হারিয়ে মদের দোকান ভেঙ্গে গুড়িয়ে দিল মহিলারা
August 24, 2026
সরকারের মুখের প্রতিশ্রুতির উপর আর আস্থা রাখতে না পেরে নেশামুক্ত ত্রিপুরা গড়ার দাবিতে এবার সরাসরি ময়দানে নামলেন মাতৃশক্তিরা। রবিবার সকালে ধর্মনগর জেলা হাসপাতালের কাছাকাছি একটি কথিত অবৈধ দেশি মদের দোকানে অভিযান চালিয়ে ভাঙচুর করেন এলাকার...
বন্যা কবলিত এলাকা ও ত্রান শিবির সরজমিনে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী
August 24, 2026
আগরতলা, ২৪ আগস্ট: শনিবার রাতে কয়েক ঘণ্টার টানা ও প্রবল বর্ষণে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন মহকুমায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে সদর ও জিরানিয়া মহকুমার একাধিক এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হওয়ায় বহু মানুষ ঘরবাড়ি...
সিপিআইএম কর্মীদের হাতে আক্রান্ত চার বিজেপি কর্মী
August 24, 2026
সিপিআইএম কর্মীদের হাতে চার বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বিশালগড়ের লালসিংমুড়া রাঙাপানিয়া এলাকায়। আহত চারজনকে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের আগরতলার জিবি হাসপাতালে রেফার...
ভিলেজ কমিটির নির্বাচনের আগে শক্তির মহড়া দেখাতে ময়দানে নামলো আইপিএফটি!
August 24, 2026
আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের লক্ষ্যে ময়দানে নামল আইপিএফটি। ২০১৮ সাল থেকে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে রাজ্য সরকার পরিচালনায় থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সংগঠন দুর্বল হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। বিশেষ করে...
বর্তমান সরকারের মেয়াদ দেড় থেকে দুই বছর, কারণ আট বছরে প্রত্যেকের পেটে লাথি মেরেছে : জিতেন্দ্র চৌধুরী
August 24, 2026
আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে চলেছে ত্রিপুরা বিধানসভা অধিবেশন। তার আগে সপ্তম বেতন কমিশন অনুযায়ী বিভিন্ন ভাতা এবং বকেয়া ১৯ শতাংশ মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদানের দাবিতে রাজপথে নামল বামপন্থী কর্মচারী সংগঠন। রবিবার আগরতলা শহরে...
বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব, আগরতলায় শুভেচ্ছা কর্মসূচি!
August 17, 2026
আগরতলা, ১৭ আগস্ট: পশ্চিম ত্রিপুরার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তাঁর নতুন দায়িত্বকে ঘিরে ত্রিপুরার বিজেপি নেতৃত্ব ও দলীয় কর্মীদের মধ্যে...
রাম নিবাস আশ্রমের জমি দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি মন্দির কমিটির!
August 16, 2026
আগরতলা, ১৬ আগস্ট: দক্ষিণ বাধারঘাটের রাম নিবাস আশ্রমের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আশ্রমের জমি রক্ষায় আইনি সহায়তা চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে মন্দির কমিটি। রবিবার সাংবাদিক সম্মেলন করে মন্দির কমিটির সদস্যরা গোটা বিষয়টি...