আগরতলা, ২৬ আগস্ট: আমতলিতে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শচীন্দ্রলাল পশ্চিমপাড়ায় রাসেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম ব্রাউন সুগার ও ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে ৪টি মোবাইল ফোন। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া মাদকের কালোবাজারি মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে মাদক পাচারের কারবার সক্রিয় রয়েছে।
এদিকে, মাদক পাচার রুখতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পুলিশ ও বিএসএফের যৌথ নজরদারি এবং অভিযান আরও জোরদার করার দাবি উঠেছে।
পুলিশের এই অভিযানের পর এবার তদন্তকারীদের নজর মাদকচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সম্ভাব্য সদস্যদের দিকে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানান আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জী।
Leave a Comment