সিপিআইএম কর্মীদের হাতে আক্রান্ত চার বিজেপি কর্মী

By Suman Debnath

August 24, 2026 2:09 PM

সিপিআইএম কর্মীদের হাতে চার বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বিশালগড়ের লালসিংমুড়া রাঙাপানিয়া এলাকায়। আহত চারজনকে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সন্ধ্যায় বিশালগড় থানাধীন লালসিংমুড়া রাঙাপানিয়া এলাকায় গবাদি পশুর খড় খাওয়াকে কেন্দ্র করে প্রথমে বিবাদের সূত্রপাত হয়। অভিযোগ, ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকার কয়েকজন সিপিআইএম কর্মী চার বিজেপি কর্মীর ওপর হামলা চালায়।

আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। আহতরা হলেন তাসলিমা আক্তার, আম্বিয়া খাতুন, বিকাশ মিয়া এবং বিকাশ মিয়ার স্ত্রী। তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন:  ত্রিপুরার ককবরক চলচ্চিত্র ‘খানি’ মুক্তি পাচ্ছে ৩০ অক্টোবর, রাজ্যজুড়ে সিনেমা হলে প্রদর্শনের প্রস্তুতি

আহত তাসলিমা আক্তারের অভিযোগ, আগে থেকেই রাজনৈতিক বিষয় নিয়ে তাঁদের সঙ্গে অপর পক্ষের বিবাদ চলছিল। রবিবারের ঘটনার মাধ্যমে সেই বিরোধের বহিঃপ্রকাশ ঘটে বলে তাঁর দাবি। অভিযোগের তির সোনু মিয়া, হারিফ মিয়া, মুন্না মিয়া, লিটন মিয়া এবং বাপন মিয়ার বিরুদ্ধে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। দুই রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের আনাগোনা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়।

খবর লেখা পর্যন্ত পুলিশ এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনও বক্তব্য দেয়নি। অভিযোগগুলির বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Suman Debnath

Journalist

Related Stories

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

দিল্লি হাইকোর্টে স্বস্তি সৌরভের, ‘দূসরা’-র নির্মাতাদের ২ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির নির্দেশ, সঙ্গে সতর্কীকরণ

দিল্লি হাইকোর্টে স্বস্তি সৌরভের, ‘দূসরা’-র নির্মাতাদের ২ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির নির্দেশ, সঙ্গে সতর্কীকরণ

No comments to show.

Leave a Comment