---Advertisement---

কেঁপে উঠল রাজারহাট, বোমা বিস্ফোরণে তুমুল আতঙ্ক, তদন্তে পুলিশ, আটক ১

By Suman Debnath

July 18, 2026 12:45 PM

কেঁপে উঠল রাজারহাট, বোমা বিস্ফোরণে তুমুল আতঙ্ক, তদন্তে পুলিশ, আটক ১

---Advertisement---


রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর এলাকায় শনিবার ভোররাতে সুপারি বাগানে এক বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তিনতলা ওই বাড়ির একতলার দেওয়াল এবং দরজা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো বাড়িটি। এই বিস্ফোরণের জেরে জখম হয়েছেন এক ব্যক্তি। দু’জন কদিন আগে ওই বাড়ির একটি ঘর ভাড়া নেন। শুক্রবার রাতে তাঁদের মধ্যে একজন ওই ঘরে একটি সাদা ব্যাগ নিয়ে আসেন বলে অভিযোগ। ওই ব্যাগটি রেখে বেরিয়ে আসার কয়েক মিনিটের মধ্যেই তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ভিডিও সিসিটিভিতে ধরা পড়েছে। এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

এদিকে এই ঘটনার পর আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এই ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে নারায়ণপুর থানার পুলিশ। এই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আর বিস্ফোরণের পর দেখা যায়, বাড়ির ভিতরে একাধিক বোমা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। পুলিশ সূত্রে খবর, এই বিস্ফোরণের জেরে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতলি বোমা ফেটেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। যদিও এখনও নিশ্চিতভাবে বিস্ফোরণের উৎস সম্পর্কে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি।

আরও পড়ুন:  অভিষেকের আমতলার কার্যালয় ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাই কোর্টের

অন্যদিকে এই বিস্ফোরণের ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং কেমন করে এই বিস্ফোরণ ঘটল সেটা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, তিনদিন আগে এক দালালের মাধ্যমে দু’জন ওই বাড়ির ঘরটি ভাড়া নিয়েছিলেন। তাঁরা মালিককে বলেছিলেন, শুধুমাত্র রাতে থাকবেন। ওই বাড়িতে অন্যান্য ভাড়াটেও আছেন। কিন্তু একদিন আগেই এক ব্যক্তি হাতে সাদা একটি ব্যাগ নিয়ে ঘরে ঢোকেন। আর ব্যাগ রেখে বেরিয়ে আসেন তিনি। তার ৫ মিনিট পরেই বিস্ফোরণে কেঁপে ওঠে বাড়িটি। বিস্ফোরণের তীব্রতায় ভেঙেছে বাড়ির দেওয়াল ও দরজা। দুটি ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ঘরে বিস্ফোরণ হয়েছে তার পাশের ঘরে এক ব্যক্তি ছিলেন। তিনি গুরুতর জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:  রাজ্যে চালু আরও সরকারি বাস, পথে নামবে ৪৬২টি নতুন যানবাহন

তাছাড়া বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আর পুলিশের অনুমান, বাড়ির ভিতরে প্রচুর পরিমাণে বোমা মজুত করা ছিল এবং তা ফেটেই এই বিপত্তি ঘটেছে। তবে ঘটনার নেপথ্যে বড় কোনও নাশকতার ছক ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই পরিবারের সদস্যদের ভূমিকা এবং বিস্ফোরণের সঙ্গে তাঁদের কোনও যোগ রয়েছে কিনা, সেটিও তদন্তের আওতায় রাখা হয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ কোনও মন্তব্য করেনি। এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলেও আর এক ব্যক্তির কোনও খোঁজ মিলছে না। তাঁকে খুঁজছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নানা নমুনা পরীক্ষা করতে ফরেনসিক বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment