,

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পদযাত্রা

By Suman Debnath

October 28, 2026 8:29 PM

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পদযাত্রা

আগরতলা, ২৮ অক্টোবর: সততা, স্বচ্ছতা ও জবাবদিহির বার্তা ছড়িয়ে দিতে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বুধবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন আগরতলার অভয়নগরে অবস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে পদযাত্রার সূচনা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। এছাড়াও ব্যাংকের আধিকারিক, কর্মী ও অন্যান্য অংশগ্রহণকারীরা পদযাত্রায় সামিল হন। আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই সচেতনতামূলক পদযাত্রা।

পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দুর্নীতির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে সততা বজায় রাখা এবং প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয়। পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন:  ত্রিপুরার জনজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপে চরম অনিশ্চয়তা, দীর্ঘদিন অপেক্ষায় জনজাতি শিক্ষার্থীরা!

বর্তমান সময়ে দুর্নীতি প্রতিরোধ এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক উপলক্ষে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এই উদ্যোগ বলে জানানো হয়। সততা ও স্বচ্ছতাকে উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরে কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়।

পদযাত্রা শেষে ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক ২০২৬-এর তাৎপর্য এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

সততা, স্বচ্ছতা ও জবাবদিহির চর্চার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং দেশের সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার বার্তাই এদিনের কর্মসূচির মূল লক্ষ্য হিসেবে উঠে আসে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment