---Advertisement---

আজ ‘তেরঙ্গা যাত্রায়’ মুখ্যমন্ত্রী, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতে ঋতব্রত

By Suman Debnath

August 7, 2026 9:50 AM

আজ ‘তেরঙ্গা যাত্রায়’ মুখ্যমন্ত্রী, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতে ঋতব্রত

---Advertisement---


আজ সকাল ১১টা নাগাদ ভবানীপুরে নিজের বিধানসভা কেন্দ্রে সন্ত কুটির গুরুদ্বারে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিকেলে সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত ‘তেরঙা যাত্রা’য় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর (Suvendu Adhikari)। বিকেল ৩টে থেকে ওই যাত্রা শুরু হবে। এছাড়া, এসআইআর-এর ট্রাইব্যুনাল সংক্রান্ত সমস্যা নিয়ে শুভেন্দুর (Suvendu Adhikari) কাছে একটি ডেপুটেশন জমা দিতে যাবে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নেতৃত্বাধীন ১০ সদস্যের প্রতিনিধিদল।

শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়(Ritabrata Banerjee), মুখ্যসচেতক আখরুজ্জামান (Akhruzzaman), অরূপ রায় (Aurp Roy), সন্দীপন সাহা (Sandipan Saha) -সহ ১০ জন বিধায়ক নবান্নে (Nabanna) যাবেন বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর  (Suvendu Adhikari) সঙ্গে দেখা করার কারণ হিসাবে জানানো হয়েছে, এসআইআরের পরে বিবেচনাধীন তালিকায় রয়েছে ২৭ লক্ষের নাম। সেইসব ভোটারের আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে হবে। এই দাবি নিয়েই তাঁরা বিধানসভায় যাবেন।

আরও পড়ুন:  চোখের চিকিৎসায় বিদেশযাত্রা স্থগিত, এসএসকেএমের মেডিক্যাল বোর্ডের রিপোর্টের পরে সিদ্ধান্ত

আরও পড়ুন: রাজ্যের কৃষকদের জন্য একাধিক উদ্যোগ রাজ্য সরকারের: দুধকুমার মণ্ডল

গত জুন মাসের মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে তাঁরা (Ritabrata Banerjee) শেষবার নবান্নে  (Nabanna)গিয়েছিলেন। তারপরে এবার ফের নবান্নে (Nabanna) যেতে চলেছেন তাঁরা (Ritobrata Banerjee)। আখরুজ্জামান (Akhruzzaman) এই বিষয়ে জানিয়েছেন, বিবেচনাধীন ভোটারদের নিয়ে কথা বলার জন্য ১০ দিন আগেই তাঁরা মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেছিলেন। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) শুক্রবার সময় দিয়েছেন। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করে প্রতি জেলায় ট্রাইব্যুনাল চালু করার দাবি জানাবেন তাঁরা(Ritabrata Banerjee)।

মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) সঙ্গে ঋতব্রতদের (Ritabrata Banerjee) এই বৈঠককে কটাক্ষ করেছেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, বৈঠকে এসআইআরের ট্রাইব্যুনাল বাদ দিয়ে বাকি সবকিছু নিয়ে আলোচনা হবে। বিজেপির একটা বি-টিম দিল্লিতে শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে ছবি তুলেছে। এ বার এখানকার বিধায়কদের বি-টিমের ইচ্ছা হয়েছে ছবি তুলবে, তাই নবান্নে যাচ্ছে।’

আরও পড়ুন:  ‘আরে থামো!’ মঞ্চেই মমতা-কল্যাণের উত্তপ্ত বাক্যবিনিময়, ক্ষোভে সভা ছাড়লেন শ্রীরামপুরের সাংসদ? ২১ জুলাইয়ের মঞ্চে নতুন জল্পনা

আরও পড়ুন: Exclusive: পাথর খাদান থেকে দৈনিক লুট ৯ কোটি টাকা, টুলু-কাণ্ডে মমতা-যোগ নিয়ে বিস্ফোরক মন্ত্রী দুধকুমার

এসআইআরে এ রাজ্যে ৯০ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। তার মধ্যে ২৭ লক্ষ মানুষ ফের নাম তোলার জন্য আবেদন জানিয়েছেন। এই নাম বিবেচনার দায়িত্ব সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালের উপর দেয়। মোট ২০টি ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং ঠিক করা হয় জেলায় জেলায় এই ট্রাইব্যুনালগুলি শুনানির কাজ চালাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তাই মানুষের স্বার্থে এই ট্রাইব্যুনাল চালু করতে মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) কাছে আবেদন জানাতে নবান্নে (Nabanna) যাবেন ঋতব্রতপন্থীরা (Ritabrata Banerjee)। এদিকে প্রতিটি জেলায় ট্রাইব্যুনাল গঠনের দাবিতে সরব হয়েছেন বিদ্রোহী তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। তিনি এবিষয়ে মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)কাছে চিঠিও পাঠিয়েছেন।

দেখুন: ‘তোলাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা’, হেল্পলাইনে জানানোর আবেদন অগ্নিমিত্রার

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment