---Advertisement---

সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া?

By Suman Debnath

July 10, 2026 10:20 AM

সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া?

---Advertisement---





সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের পূর্বাভাস। শুক্রবার সকাল থেকেই কলকাতায় সাধারণত মেঘলা আকাশের দেখা মিলেছে। কিন্তু বেলা গড়াতেই আবহাওয়ার চিত্রের বদল ঘটে। দুপুর হতেই কলকাতার আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন:  ‘গুলি চালালে পুলিশ জয়নগরের মোয়া ছুড়বে না’, বারুইপুর এনকাউন্টার ইস্যুতে কড়া বার্তা সুকান্তর

কলকাতার আবহাওয়া

কলকাতায় দুপুর থেকেই মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আজ সারাদিনই কলকাতায় মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

অন্যদিকে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। এই তিন জেলায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন:  হুগলির জুটশিল্পে বড় স্বস্তি! ১০ জুলাই থেকে খুলছে গোন্দলপাড়া, ইন্ডিয়া ও ভিক্টোরিয়া-সহ একাধিক জুটমিল

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment