---Advertisement---

সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল! কবি সুভাষ স্টেশনের মতো ঘটনায় আতঙ্কিত যাত্রীরা

By Suman Debnath

July 22, 2026 6:25 PM

সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল! কবি সুভাষ স্টেশনের মতো ঘটনায় আতঙ্কিত যাত্রীরা

---Advertisement---


সল্টলেক সিটি সেন্টারের মেট্রো স্টেশনের পিলারে ফাটলকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। বুধবার সকালে মেট্রো স্টেশনের পিলারে ফাটল লক্ষ্য করেন যাত্রীরা। আর তাতেই তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে যান মেট্রোর ইঞ্জিনিয়াররা। কী কারণে ফাটল দেখা গিয়েছে? সেটা খতিয়ে দেখা হয়। তবে এই ফাটলের জন্য মেট্রো চলাচল ব্যাহত হয়নি। এদিন ঘটনাস্থলে পৌঁছয় মেট্রো রেলের চিফ ইঞ্জিনিয়ার, সিনিয়র অফিসার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের একটি দল। তাঁরা প্রযুক্তিগত পরীক্ষা এবং বিস্তারিত পরিদর্শন করেছেন। বেশ কিছুক্ষণ পরীক্ষা করার পর ইঞ্জিনিয়াররা জানান, সল্টলেকে সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারের বাইরের দিকে একটি ফাটল দেখা গিয়েছে। এটি মূল কাঠামোকে ক্ষতি করেনি। স্টেশন সম্পূর্ণ নিরাপদ রয়েছে। মেট্রো পরিষেবাও স্বাভাবিক আছে।

কলকাতা মেট্রো সূত্রে খবর, ওই পিলারের বাইরের অংশে ফাটলটি ধরা পড়েছে। এই ফাটলের জন্য পিলারের কোনও ক্ষতি হয়নি। দ্রুত মেরামতির কাজ করা হচ্ছে। সুতরাং স্টেশন নিরাপদ এবং যাত্রীরা নিশ্চিন্তে যাতায়াত করতে পারেন। আর পিলারের বাইরের ক্ল্যাডিং বা আবরণে তৈরি হওয়া ফাটল দেখা গেলেও স্টেশনের মূল কাঠামোর কোনও ক্ষতি হয়নি। মিস্ত্রিদের দিয়ে প্রথমে পিলারের প্লাস্টার চটিয়ে ফেলা হয়। তারপর দেখা যায়, ফাটল বেশ চওড়া। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ক্ল্যাডিং অর্থাৎ বাইরের দিকের একটি ফাটল। এটি পিলারের মূল কাঠামোকে কোনও ক্ষতি করেনি। মেট্রো স্টেশন সম্পূর্ণ নিরাপদ রয়েছে। ফাটলটি মেরামত করা হবে।

আরও পড়ুন:  দিদির হাত ছেড়ে ঋতব্রত শিবিরে 'ভাই' কেষ্ট, পেলেন বীরভূমের সভাপতির পদ

এখনও মেট্রো পরিষেবা স্বাভাবিকভাবেই চলছে। যাত্রীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ক্ল্যাডিংয়ে তৈরি হওয়া ওই ফাটল দ্রুত মেরামত করা হবে বলেও জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এই বিষয়ে মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান বলেন, ‘মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। মেট্রো আধিকারিক, ইঞ্জিনিয়াররা পৌঁছে পরীক্ষা করেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি শুধুমাত্র ক্ল্যাডিং। ফাটলটি বাইরের দিকের। তাই চিন্তার কোনও কারণ নেই। গ্রিন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক আছে।’

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ জুলাই কবি সুভাষ স্টেশনের পিলারে ফাটল দেখা দেওয়ার পর থেকে যাত্রী নিরাপত্তার কারণে কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। এক বছর ধরে এই স্টেশন অচল রয়েছে। এখন মেট্রো পরিষেবা শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত চালু আছে। যাত্রীদের যাতায়াতের সুবিধা বজায় রাখতে এই পর্যন্তই ট্রেন চলাচল করছে। চলতি বছরের মে মাস থেকে স্টেশনের পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। এই কাজ সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই কবি সুভাষ স্টেশনের পুনর্গঠনের কাজ সম্পন্ন হতে পারে।

আরও পড়ুন:  সোনা পাপ্পুর বিরুদ্ধে ১০০ পাতার চার্জশিট ইডির, ₹৩৮ কোটি আর্থিক তছরূপের অভিযোগ

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment