রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং একটি ভিডিও ফাঁসের সন্দেহকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। মামলার বাদী সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান।
বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পর গ্রেফতার আসামি আমিনুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন— গাজী নজরুল ইসলাম (৭৪), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)। আদালত মামলাটি তদন্ত করে আগামী ২৮ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
Leave a Comment