---Advertisement---

দিদির হাত ছেড়ে ঋতব্রত শিবিরে ‘ভাই’ কেষ্ট, পেলেন বীরভূমের সভাপতির পদ

By Suman Debnath

July 11, 2026 7:45 PM

দিদির হাত ছেড়ে ঋতব্রত শিবিরে ‘ভাই’ কেষ্ট, পেলেন বীরভূমের সভাপতির পদ

---Advertisement---





ঋতব্রত শিবিরে নাম লেখালেন কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল। ‘দিদি’ মমতাকে ছেড়ে বিরোধী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিলেন ‘ভাই’ কেষ্ট। শুক্রবার বিকেলে শুরু হওয়া সেই জল্পনা মান্যতা পেল শনিবার বিকেলে। শুধু কালীঘাট তৃণমূলের বিরোধী শিবিরে নাম লেখানোই নয়, ঋতব্রত তৃণমূলের বীরভূম জেলা সভাপতির পদ পেলেন অনুব্রত মণ্ডল।

দলীয় সূত্রের খবর, বিদ্রোহী তৃণমূলের রাজ্য স্তরের কমিটি গঠিত হয়েছে শুক্রবারই। শনিবার রাজ্য কমিটির বৈঠকের পরে বিভিন্ন জেলায় জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়। সেখানেই বীরভূমের জেলা সভাপতি হিসেবে অনুব্রতর নাম ঘোষিত হয়েছে বলে জানা গিয়েছে। তারপর থেকেই চর্চা শুরু।

আরও পড়ুন:  তৃণমূলের তিন প্রাক্তন রাজ্যসভা সাংসদ বিজেপিতে, ‘বাংলার মানুষ পরিবর্তন চান’ বার্তা শমীকের

তৃণমূলের দ্বন্দ্বের জন্য জেলার ফল খারাপ হওয়া, একে অন্যকে দোষারোপ করা সেই কেষ্ট ফের এক জায়গায়। দ্বন্দ্ব ভুলে গেলেন মমতার বিপক্ষ শিবিরে। অনুব্রত মণ্ডলকে দোষারোপ করে পদ ছেড়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহরা। সকলে সব বিবাদ ভুলে গেলেন বলে কটাক্ষ করেছে বিরোধী শিবির সিপিএম ও বিজেপি।

এদিন বিরোধী তৃণমূলের জেলা সভাপতির নাম ঘোষণা হয়েছে শুনে অনুব্রত মণ্ডল বলেন, ‘আমি তো তৃণমূলের জেলা সভাপতি ছিলাম। জেল থেকে ফেরত আসার পরেও। হঠাৎ বাদ দিয়ে দিল।’ তবে তৃণমূলের সংগঠন নিয়ে এখনও আত্মবিশ্বাসী কেষ্ট।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment