---Advertisement---

কলকাতায় দিনভর বৃষ্টি, উত্তরে কমলা সতর্কতা জারি

By Suman Debnath

August 6, 2026 10:15 AM

কলকাতায় দিনভর বৃষ্টি, উত্তরে কমলা সতর্কতা জারি

---Advertisement---


বুধবার সকাল থেকে রাত পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে (West Bengal Weather Forecast)। বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Regional Meteorological Centre, Kolkata)। শুধু আজই নয়, চলতি সপ্তাহের বাকি দিনগুলিতেও ঝড়-বৃষ্টির পরিস্থিতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস (West Bengal Weather Forecast)।

কেন হচ্ছে বৃষ্টি?

মৌসম ভবনের (India Meteorological Department) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মৌসুমি অক্ষরেখা বর্তমানে উত্তরবঙ্গের উপরে সক্রিয় রয়েছে। রাজস্থানের বিকানির থেকে বিহারের পাটনা, উত্তরবঙ্গের মালদহ হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাপাশি উত্তরবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এছাড়া আসাম, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং তামিলনাড়ুতেও পৃথক ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় রাজ্যে তার প্রভাব পড়েছে। এর ফলে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আরও পড়ুন: জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা, ৩৭০ বিলোপের বর্ষপূর্তিতে উপত্যকায় হাই অ্যালার্ট

দক্ষিণবঙ্গে কী পূর্বাভাস?

বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের (West Bengal Weather Forecast)প্রায় সব জেলাতিই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী দু’দুনি এমন আবহাওয়াই বজায় থাকবে।

আরও পড়ুন:  আজ হুগলি এবং মুর্শিদাবাদ যাবেন মুখ্যমন্ত্রী

শুক্রবার, শনিবার ও রবিবারের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে (West Bengal Weather Forecast)। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দুই বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতির জন্য দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। শনিবার থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে। রবিবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কবার্তা নেই (West Bengal Weather Forecast)।

আরও পড়ুন: রুশ মিসাইল বৃষ্টিতে কাঁপল কিয়েভ, মৃত ১৭

উত্তরবঙ্গে সতর্কতা

উত্তরবঙ্গের পরিস্থিতি তুলনামূলকভাবে উদ্বেগজনক (West Bengal Weather Forecast)। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে। তার জেরে কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। এছাড়া মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়া বইতে পারে।

আরও পড়ুন:  টুলু মণ্ডল কে? বাড়ি সিল করল পুলিশ, আত্মীয়ের কাছে গচ্ছিত ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনা

অতিবৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি সম্ভাবনা হয়েছে। ফলে নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা রয়েছে। কৃষিজমিরও ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কিছুটা কমতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর (West Bengal Weather Forecast)।

কলকাতার আবহাওয়া

আজ কলকাতার আকাশ সারাদিন মেঘলা থাকবে (West Bengal Weather Forecast)। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৯ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস (West Bengal Weather Fordcast)। যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বৃষ্টির কারণে তাপমাত্রা খুব বেশি না বাড়লেও আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।

আরও দেখুন: শাকিবের বাড়িতে হামলার অভিযোগ

The post কলকাতায় দিনভর বৃষ্টি, উত্তরে কমলা সতর্কতা জারি appeared first on Dainik Statesman.

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment