---Advertisement---

আজ থেকে চালু হয়ে গেল গুন্ডাদমন আইন

By Suman Debnath

July 13, 2026 9:20 AM

আজ থেকে চালু হয়ে গেল গুন্ডাদমন আইন

---Advertisement---





সোমবার থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হয়ে গেল গুন্ডাদমন আইন। এর সরকারি নাম ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশাল অ্যাক্টিভিটিজ অ্যাক্ট ২০২৬। প্রশাসন সূত্রে খবর, সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ দমনের পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি করাই এই কঠোর আইন কার্যকর করার মূল উদ্দেশ্য। সংশ্লিষ্ট মহলের মতে, নতুন আইন কার্যকর হওয়ায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের ক্ষমতা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে।

২৯ জুন বিধানসভায় পাশ হয় গুন্ডা দমন সংক্রান্ত জোড়া বিল। অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টে গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে এই আইনে।  গুন্ডাদমন আইন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন:  ‘সামশেরগঞ্জ-ধূলিয়ান আর হবে না’, বহরমপুর থেকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কোন কোন ইস্যুতে গ্রেপ্তার করতে পারবে পুলিশ? 

রাজ্যে সম্পত্তি নষ্ট, দাঙ্গা এবং উগ্র ধ্বংসাত্মক আন্দোলনের সমাপ্তি  ঘটাতে বিধানসভায় জোড়া বিল পাস করা হয়। আর বিধানসভায় দাঁড়িয়ে এই আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আইন অনুযায়ী আইনশৃঙ্খলার গুরুতর অবনতি থেকে হিংসাত্মক বিক্ষোভের আঁচ পেলে, ঘটনা ঘটনার আগেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। এছাড়া যে কোনও সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রে এবার থেকে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার।

কী কী বাজেয়াপ্ত করা যাবে?

রাজ্য সরকার যদি, পুলিশ সুপারের নিচে নয় এমন পদমর্যাদার কোনও অফিসারের রিপোর্টের ভিত্তিতে সন্তুষ্ট হয় যে রাজ্যে কোনও গুন্ডাকে সমাজবিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখতে আটক করা প্রয়োজন, তাহলে সরকার ওই ব্যক্তিকে আটক করার নির্দেশ দিতে পারে।

আরও পড়ুন:  বেহালার জলযন্ত্রণা নিয়ে সরব মন্ত্রী ইন্দ্রনীল খান, তিন খালের সংস্কারে সেচমন্ত্রীকে জরুরি চিঠি

 

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment