---Advertisement---

ছাত্রী সেজে মাঝরাতে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

By Suman Debnath

July 16, 2026 1:25 PM

ছাত্রী সেজে মাঝরাতে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

---Advertisement---


বুধবার মাঝরাতে ছাত্রী সেজে আচমকা হাসপাতাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুমনা সরকার। নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে এদিন ঘুরে দেখেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী । বাড়ির সাধারণ পোশাকে, মুখে মাস্ক পরে, নিরাপত্তারক্ষী ছাড়া আচমকা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ঢুকে পড়েন তিনি। সেখানে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।  রোগীদের সঙ্গেও তাঁকে কথা বলতে দেখা যায়।

এরপর সোজা ঢুকে যান হস্টেলে। দীর্ঘক্ষণ হস্টেল পরিদর্শন করেন। সেখান থেকে বেরিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী  বলেন, ছাত্রী সেজে একজন মহিলা পুলিশকে সঙ্গে নিয়ে ভিজিটে এসেছি। জেএনএম হাসপাতাল নিয়ে বহু অভিযোগ রয়েছে।

ক্ষোভ উগরে দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কোনও সিনিয়র চিকিৎসক থাকে না। পরিবেশ প্রচণ্ড নোংরা। বিড়াল,কুকুর ঘুরে বেড়াচ্ছে। এমনকি হস্টেল নিয়ে বহু সমস্যা রয়েছে। আজ তা হাতে নাতে ধরেছি। তবে এই নিয়ে এখন কিছু বলছি না।

আরও পড়ুন:  বেহালার জলযন্ত্রণা নিয়ে সরব মন্ত্রী ইন্দ্রনীল খান, তিন খালের সংস্কারে সেচমন্ত্রীকে জরুরি চিঠি

এরই মাঝে কয়েকজন রোগী বুঝতে পেরে ছুটে আসেন মন্ত্রীর কাছে। মন্ত্রীকে জানান অভিযোগ। সবটাই মনোযোগ দিয়ে শোনেন তিনি।  মন্ত্রী বলেন, আমি কখনও বাড়ির পোশাক পরে বাইরে যাই না। এদিন সারপ্রাইজ ভিজিটে এই পোশাক পরে এসেছি। বহু অভিযোগ রয়েছে জেএনএম হাসপাতাল নিয়ে। নিজের চোখে সবটাই দেখলাম। সবটাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। সেই সঙ্গে আবার হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে আসার কথা বলেন তিনি।

উল্লেখ্য, কল্যাণী জেএনএম হাসপাতাল নিয়ে অভিযোগের শেষ নেই। এর আগেও বহুবার অভিযোগ জানিয়েছেন রোগী থেকে রোগীর আত্মীয়রা। তার পরেও কোনও সুরাহা মেলেনি। রোগীর খাবারের মান নিয়েও বারংবার অভিযোগ উঠেছে। হাসপাতালের পরিবেশ, সিনিয়র চিকিৎসকদের হাসপাতালে না পাওয়া থেকে হাসপাতাল চত্বর আবর্জনায় পরিপূর্ণ থাকা নিয়ে বারং বার অভিযোগ সামনে এসেছে। রোগীদের থাকার জন্য নাইট শেল্টার থাকলেও তা ব্যবহার করা যায় না। ভুরিভুরি অভিযোগ থাকা সত্ত্বেও কোনও কর্ণপাত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে হাসপাতালের উন্নয়ন হবে বলে আশাবাদী রোগী থেকে রোগীর আত্মীয়রা।

আরও পড়ুন:  কলকাতায় এবার চলবে চালকহীন মেট্রো, সবুজ সংকেতের অপেক্ষায় ইস্ট-ওয়েস্ট করিডোর

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment