---Advertisement---

১৬ অক্টোবর রাজ্যসভার নির্বাচন, কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে হবে ভোট

By Suman Debnath

September 22, 2026 12:10 PM

১৬ অক্টোবর রাজ্যসভার নির্বাচন, কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে হবে ভোট

---Advertisement---


আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন রয়েছে। তার পরেই হবে রাজ্যসভায় অন্তর্বর্তী নির্বাচন (Election Commission)। দুর্গাপুজোর মধ্যেই সেই ভোট হবে বলে খবর। তৃণমূলের প্রাক্তন সাংসদ কোয়েল মল্লিকের (Koel Mallick)ছেড়ে যাওয়া আসনে আগামী ১৬ অক্টোবর ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। ওই দিন দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে। হিসাব মতো সেদিন দুর্গাষষ্ঠী পড়েছে।

১৬ জুলাই রাজ্যসভার সাংসদ পদ (Rajyasava MP) থেকে ইস্তফা দিয়েছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। এর আগে তৃণমূলের আরও তিন রাজ্যসভা সাংসদ (Rajyasava MP) যথা সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক পদত্যাগ করেছিলেন। পরে ওই তিন জনকেই রাজ্যসভায় প্রার্থী করে বিজেপি। কোয়েল (Koel Mallick) বিজেপিতে যোগ দেবেন কি না তা নিয়ে সেই সময় জল্পনা শুরু হয়।

আরও পড়ুন: তেলাঙ্গানার একটি হাসপাতালের এসএনসিইউতে আগুন, মৃত্যু দুই সদ্যোজাতের

চলতি বছরের শুরুতেই রাজ্যসভার নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের (Koel Mallick) নাম ঘোষণা করা হয়েছিল। কোয়েল (Koel Mallik) ছাড়া আরও তিনজনকে তৃণমূলের প্রার্থী করা হয়েছিল। রাজ্যপুলিশের ডিজি রাজীব কুমার, প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকেও প্রার্থী করা হয়। এপ্রিল মাসে রাজ্যসভায় শপথ নেন কোয়েল (Koyel Mallik)। তবে সংসদের কোনও অধিবেশনে যোগ দেওয়ার আগেই তিনি (Koel Mallick) সাংসদ পদ থেকে ইস্তফা দেন।

১৬ জুলাই দিল্লিতে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে পদত্যাগপত্র জমা দেন কোয়েল মল্লিক (Koel Mallik)। এর পর কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। তবে কোয়েল (Koel Mallik) এ বিষয়ে তাঁর অবস্থান আনুষ্ঠানিকভাবে জানাননি।

আরও পড়ুন: দিল্লিতে ফের যৌন নির্যাতন! পুলিশ সেজে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ, এক অভিযুক্ত ধৃত

এ বার তাঁর ছেড়ে যাওয়া আসনটিতে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ৬ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ৯ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ থাকবে। ১৬ অক্টোবর ভোটগ্রহণের পাশাপাশি হবে ভোটগণনা। পশ্চিমবঙ্গে সঙ্গে একই সময়ে উত্তরপ্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসনেও নির্বাচন হওয়ার কথা রয়েছে।

দেখুন:

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment