পুজোর দিনেও হামলা! কীসের সনাতনী আপনারা?’, বিজেপিকে তীব্র নিশানা মমতার

By Suman Debnath

November 7, 2026 8:31 PM

পুজোর দিনেও হামলা! কীসের সনাতনী আপনারা?’, বিজেপিকে তীব্র নিশানা মমতার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জন্মদিনে অভিষেকের বাড়িতে হামলা! সেই ঘটনায় ক্রমশ পারদ চড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বাড়িতে যান এবং একের পর এক বিস্ফোরক দাবি করতে থাকেন। পুলিশকে নিশানা করার পাশাপাশি কালীপুজোয় বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগও তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘সনাতনী সনাতনী করেন, কীসের সনাতনী আপনারা?

পুলিশকে তীব্র নিশানা করে তিনি বলেন, তাঁরা নিজেদের কাজ করছেন না এবং পুলিশ কমিশনারের পদত্যাগ করা উচিত। মমতার দাবি, ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে আমরা রয়েছি, বিভিন্ন কর্মসূচিতে যাচ্ছি, তাই আমাদের ওপর এত রাগ।’ এরপরে মমতা বলেন, ‘আপনাদের একটাই কাজ, একদিকে হামলা, অন্যদিকে মামলা।’ প্রাক্তন পুলিশমন্ত্রী মমতা এদিন পুলিশকেও তীব্র আক্রমণ করেন এবং হুঁশিয়ারির সুরে বলেন, ‘এমন মামলা করব, যেন পদোন্নতি আটকে যায়।’

আরও পড়ুন:  পশ্চিমবঙ্গে নেই একটিও মাওবাদী! রাজ্যসভায় বড় দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

শুক্রবার রাতের পর শনিবার দুপুরে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। জারি করা হয় ১৬৩ ধারা। ভিড় সরাতে যায় পুলিশ। মমতা বলেন, ‘যাঁরা ভাবছেন আমি চলে যাব, আমি যাব না, আমি এখানেই থাকছি।’ পাশাপাশি, তিনি শান্তি বজায় রাখার আহ্বানও জানান দলীয় কর্মীদের।

‘একদিন হামলা ও মামলা করে চেয়ার হারাতে পারেন, কারণ কোর্টে কেস চলছে’, বলেন মমতা। বিনীত গোয়েলের প্রসঙ্গ টেনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘কলকাতা পুলিশ কমিশনারের চোরবাগানের ঘটনায় পদত্যাগ করা উচিত। বিনীত গোয়েলকে আরজি করের ঘটনায় বলতে হয়নি পদত্যাগ করার জন্য।’ এছাড়া পুলিশকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘পুলিশ কোনো কাজ করছে না, এনকাউন্টার করা হচ্ছে এবং প্রচুর ধর্ষণ ও খুনের মতো ঘটনা ঘটছে রাজ্যে।’ এছাড়াও তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন পরিবর্তন হলে ভালো হবে, কিন্তু এটা কী হচ্ছে?’

আরও পড়ুন:  রাশিয়া থেকে দিল্লি রেলপথে তালিবানের সায়, তুর্কমেনিস্তান-ইরান-আফগানিস্তান-পাকিস্তান হয়ে ভারতে পৌঁছবে ট্রেন?

ঘটনার সূত্রপাত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে ঘিরে। রাস্তা আটকে বার্থডে পালনের অভিযোগের জেরে শুক্রবার রাত দুটো থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। শনিবার দুপুরেও একই ছবি দেখা যায়।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment