---Advertisement---

তেলিয়ামুড়ায় ঐতিহাসিক হিন্দু মহা সম্মেলনে ব্যাপক সারা!

By Suman Debnath

January 11, 2026 2:20 PM

---Advertisement---

তেলিয়ামুড়া, মৃন্ময় রায়, ১১ জানুয়ারী ২০২৬, রবিবার : রবিবার তেলিয়ামুড়া টাউন হল মাঠে অনুষ্ঠিত হলো এক বৃহৎ হিন্দু সম্মেলন। “সংগঠিত হিন্দু, সমর্থ ভারত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক চেতনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আনন্দময়ী আশ্রমের মহারাজ স্বামী শিবানন্দ সরস্বতী। প্রধান অতিথি ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত হিন্দু ধর্ম সংরক্ষক বিক্রম বাহাদুর জমাতিয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘের প্রান্ত কার্যবাহ সেনাপতি রায়, হিন্দু সম্মেলন আয়োজক কমিটির সভাপতি পাপড়ি ভট্টাচার্য, তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায় ও কল্যাণপুর–প্রমোদনগরের বিধায়ক পিনাকী দাস চৌধুরীসহ বহু বিশিষ্ট ব্যক্তি।
সম্মেলনে নাগরিক দায়িত্ব, স্বদেশী ভাবনা, পরিবেশ রক্ষা, সামাজিক সংহতি এবং ধর্ম-সংস্কৃতির পুনরুজ্জীবন—এই বিষয়গুলিকে আলোচনার কেন্দ্রে রাখা হয়। প্রধান বক্তা স্বামী শিবানন্দ সরস্বতী বলেন, ‘হিন্দু’ শব্দের তাৎপর্য অহিংসা। তবে আজ সমাজ নানা স্তরে বিভক্ত হওয়ায় সেই ঐক্য ক্ষুণ্ণ হয়েছে। এই বিভাজনের সুযোগেই হিন্দু ধর্ম ও সমাজ নানা সংকটের মুখে পড়ছে বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বাধীনতার সময় যেখানে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় ২২ শতাংশ, বর্তমানে তা ৫ শতাংশের নিচে নেমে এসেছে—যার অন্যতম কারণ সংগঠনের অভাব।
তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায় তাঁর বক্তব্যে বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চলে হিন্দুদের উপর নির্যাতন ও হামলার ঘটনা উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সনাতন ধর্মের মূল্যবোধ ও সংস্কৃতির প্রচার-প্রসারে এগিয়ে আসতে হবে।
সম্মেলনজুড়ে ধর্মীয় আবহ, সাংস্কৃতিক ঐক্যের বার্তা এবং আত্মপরিচয় রক্ষার দৃঢ় আহ্বান লক্ষ্য করা যায়। আয়োজকদের মতে, এই উদ্যোগ ত্রিপুরা জুড়ে হিন্দু সমাজের মধ্যে ঐক্য ও আত্মবিশ্বাস গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
সমগ্রভাবে, এই সম্মেলন ছিল কেবল একটি ধর্মীয় সমাবেশ নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক চেতনার পুনর্জাগরণের এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ।

আরও পড়ুন:  আমন্ত্রণ-বঞ্চনায় ক্ষুব্ধ তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা, জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বাদ তিন তিপ্রাসা নেতা!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment