---Advertisement---

কলাছড়ায় ফের সড়ক দুর্ঘটনা, মালগাড়ির ধাক্কায় প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের!

By Suman Debnath

January 5, 2026 1:53 PM

---Advertisement---

সাব্রুম, নবারুন চক্রবর্তী, ৫ জানুয়ারী ২০২৬, সোমবার: গতকাল সন্ধ্যারাতে কলাছড়া বাজার এলাকায় ফের মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ কলাছড়া বাজার সংলগ্ন এলাকায় একটি মালগাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭৫ বছর বয়সি বৃদ্ধ মনিন্দ্র দেবনাথের। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়,TR04C1516 নম্বরের একটি রাবার বোঝাই মালগাড়ি ব্রেক গিয়ারে সজোরে পথচারী মনিন্দ্র দেবনাথকে ধাক্কা মারে। গাড়িটি চালাচ্ছিলেন এলাকার বাসিন্দা রাহুল সাহা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি মনিন্দ্র দেবনাথকে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরই গাড়ি চালক রাহুল সাহা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জানা গেছে, মালগাড়িটির মালিক রাজু সাহা। বৃদ্ধের আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে মনুবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন:  রাতের অন্ধকারে বনমন্ত্রী অনিমেষ দেববর্মার খাস তালুকে গাঁজা ক্ষেত ধ্বংস করল পুলিশ!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment