---Advertisement---

সাক্ষী-অরুন্ধতীর পাঞ্চে কমনওয়েলথ গেমস বক্সিংয়ে ভারতের জোড়া পদক নিশ্চিত

By Suman Debnath

July 29, 2026 7:20 PM

সাক্ষী-অরুন্ধতীর পাঞ্চে কমনওয়েলথ গেমস বক্সিংয়ে ভারতের জোড়া পদক নিশ্চিত

---Advertisement---


গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের বক্সিং সাফল্য অব্যাহত। বুধবার মহিলাদের বিভাগে দুরন্ত পারফরম্যান্স করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করলেন সাক্ষী চৌধুরি এবং অরুন্ধতী চৌধুরি। ফলে দু’জনের ঝুলিতেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে। ভারতীয় বক্সিং দলের পদকসংখ্যাও আরও বাড়ছে।

২৬ বছর বয়সী সাক্ষী শুরুতে প্রতিপক্ষের আক্রমণাত্মক বক্সিংয়ের মুখে কিছুটা চাপে পড়লেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। নিখুঁত ফুটওয়ার্ক, সঠিক দূরত্ব বজায় রেখে পাল্টা আক্রমণ এবং ধারাবাহিক কম্বিনেশন পাঞ্চে ফ্রায়ার্সকে কার্যত কোনও সুযোগই দেননি ভারতীয় বক্সার। পাঁচ বিচারকই সাক্ষীর পক্ষে রায় দেন।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রাক্তন বিশ্ব যুব ও জুনিয়র চ্যাম্পিয়ন সাক্ষী চৌধুরী এ বারের কমনওয়েলথ গেমসে দুর্দান্ত ছন্দে রয়েছেন। শেষ ষোলো থেকে কোয়ার্টার ফাইনাল—দুই ম্যাচেই তিনি একতরফা জয় তুলে নিজের পদক জয়ের দাবিকে আরও জোরালো করে তুলেছেন।

আরও পড়ুন:  বাদ পড়েও হার মানেননি সূর্য! ৩ ঘণ্টায় ১০০০ বল খেলে বার্তা, আগরকর-গম্ভীরের নজরে ফিরতে মরিয়া বিশ্বজয়ী অধিনায়ক

অন্যদিকে, ৭০ কেজি বিভাগে অরুন্ধতী চৌধুরীও দুরন্ত লড়াই উপহার দেন। স্কটল্যান্ডের মরগ্যান হেন্ডারসনকে ৪-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত করেন তিনি। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেললেও হেন্ডারসনকে ছাপিয়ে যান ভারতীয় বক্সার।

কমনওয়েলথ গেমসের বক্সিংয়ে সেমিফাইনালে উঠলেই পদক নিশ্চিত হয়। ফলে সাক্ষী ও অরুন্ধতী দু’জনেরই ঝুলিতে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত। এখন তাঁদের লক্ষ্য ফাইনালে উঠে সোনা বা রুপোর লড়াইয়ে নামা।

এর আগে লভলিনা বরগোহাঁই, প্রীতি পাওয়ার, প্রিয়া ঘাংঘাস এবং যাদুমণি সিং-ও নিজেদের বিভাগে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছিলেন। সাক্ষী ও অরুন্ধতীর সাফল্যে ভারতের বক্সিং শিবিরে উচ্ছ্বাস আরও বেড়েছে। গ্লাসগো থেকে আরও একাধিক পদক জয়ের আশায় রয়েছে ভারতীয় দল।

সাক্ষী ও অরুন্ধতীর এই সাফল্যের ফলে বক্সিংয়ে ভারতের নিশ্চিত পদকের সংখ্যা বেড়ে হল ছয়। এর আগে লভলিনা বরগোহাঁই, প্রীতি পাওয়ার, প্রিয়া ঘাংঘাস এবং যাদুমণি সিং নিজেদের বিভাগে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছিলেন। ভারতের বক্সিং দল এবার আরও বড় সাফল্যের আশা নিয়ে এগোচ্ছে।

আরও পড়ুন:  লিগের প্রথম ম্যাচে সহজ জয় মহমেডানের

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment