জাতীয় চকবল ফেডারেশনে বাংলার বড় প্রাপ্তি, সহ-সভাপতির পদ সামলাবেন দিবাকর

By Suman Debnath

November 28, 2026 7:55 PM

জাতীয় চকবল ফেডারেশনে বাংলার বড় প্রাপ্তি, সহ-সভাপতির পদ সামলাবেন দিবাকর


জাতীয় ক্রীড়াঙ্গনে আরও একবার উজ্জ্বল হল বাংলার নাম। ভারতীয় চকবল ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিলেন পশ্চিমবঙ্গ রাজ্য চকবল অ্যাসোসিয়েশনের সভাপতি দিবাকর রায়। শনিবার পঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত ফেডারেশনের নির্বাচনে তাঁকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

শুধু তাই নয়, ভারতীয় চকবল ফেডারেশনের নির্বাচনে নতুন সভাপতি হলেন পঞ্জাব পুলিশের স্পেশাল ডিরেক্টর জেনারেল (স্পেশাল ডিজিপি) এম এইচ ফারুকি। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন রেশমি ভিজ। শনিবার পাঞ্জাব আর্মড পুলিশ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ফেডারেশনের এই নির্বাচন।

Indian Tchoukball Federation
Photo: Statesman

এই নির্বাচন ঘিরে ক্রীড়ামহলে ছিল বিশেষ আগ্রহ। নির্বাচনের ফল প্রকাশের পরেই বাংলার ক্রীড়ামহলে খুশির আবহ তৈরি হয়েছে। জাতীয় স্তরের এই গুরুত্বপূর্ণ পদে দিবাকর রায়ের নির্বাচিত হওয়া শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়। পশ্চিমবঙ্গের চকবল খেলার ক্ষেত্রেও এক উল্লেখযোগ্য স্বীকৃতি বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  আন্তর্জাতিক গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রীকে বরণে প্রস্তুত ঠাকুরনগর, দেখা করবেন মৃত কিশোরীর পরিবার
Indian Tchoukball Federation
Photo: Statesman

দিবাকর রায়ের নতুন দায়িত্ব জাতীয় স্তরে চকবল খেলায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। চকবল খেলায় সারা দেশে অংশগ্রহণ বাড়ানো, রাজ্য স্তরের সংগঠনগুলিকে আরও শক্তিশালী করা এবং তরুণ প্রজন্মের মধ্যে এই খেলার জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে ক্রীড়ামহলের একাংশ।

Indian Tchoukball Federation
Photo: Statesman

উল্লেখ্য, চকবল একটি দলগত খেলা। যেখানে শারীরিক সংঘর্ষ এড়িয়ে প্রতিপক্ষের প্রতি সম্মান ও খেলোয়াড়সুলভ মনোভাবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই খেলার অন্যতম বৈশিষ্ট্য হল প্রতিযোগিতার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, শৃঙ্খলা এবং দলগত সংহতির উপর জোর দেওয়া। দিবাকর রায়ের এই নতুন দায়িত্ব পশ্চিমবঙ্গের চকবল খেলোয়াড়দের জাতীয় স্তরে আরও বেশি সুযোগ করে দিতে পারে।

আরও পড়ুন:  ‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণা কার? চোরবাগান-কাণ্ডে জেলে গিয়ে দুই অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ পুলিশের
Indian Tchoukball Federation
Photo: Statesman

রাজ্যের বিভিন্ন জেলায় এই খেলার প্রসার এবং নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রেও দিবাকরের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতির নেতৃত্বে ভারতীয় চকবল আরও এগিয়ে যাবে এবং দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন সাফল্য অর্জন করবে এমনটাই প্রত্যাশা। সেই সঙ্গে জাতীয় স্তরে দিবাকরের এই নতুন ইনিংস বাংলার চকবলকে কতটা এগিয়ে নিয়ে যায়, এখন সেইদিকেই তাকিয়ে রয়েছেন ক্রীড়াপ্রেমীরা।

Indian Tchoukball Federation
Photo: Statesman

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment