ফের সংঘাতের আবহ EIMPA-তে, নির্বাচন চায় বিরোধী পক্ষ

By Suman Debnath

November 28, 2026 9:05 PM

ফের সংঘাতের আবহ EIMPA-তে, নির্বাচন চায় বিরোধী পক্ষ


EIMPA-কে কেন্দ্র করে ফের সংঘাতের আবহ তৈরি হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ বিবাদ, নির্বাচন নিয়ে নতুন করে সরব হল বিরোধী পক্ষ। তাঁদের দাবি, EIMPA-র নির্বাচন দ্রুত সম্পন্ন করে সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা হোক। একই সঙ্গে ইন্ডাস্ট্রির উন্নয়নকেই তাঁরা নিজেদের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে শতদীপ সাহা বলেন, “আমাদের যত মামলা ছিল, সেগুলি তুলে নেওয়ার জন্য বলা হয়েছিল। আমাদের পক্ষ থেকে যে মামলাগুলি ছিল, আমরা সেগুলি তুলে নিয়েছিলাম। পাশাপাশি অপর পক্ষও তাদের মামলা তুলে নিয়েছিল। কিন্তু কয়েক দিন আগে দেখলাম, অপর পক্ষ আবার মামলা করা শুরু করেছেন। এমনকী সরকারের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।”

আরও পড়ুন: সোশাল মিডিয়ায় আইনি বিয়ের ছবি প্রকাশ করলেন টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী

আরও পড়ুন:  ‘বান্ধবী’ গুজব নিয়ে পূর্ণিমার বক্তব্য

EIMPA-র নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা চাই EIMPA-র নির্বাচন হোক। সুন্দরভাবে EIMPA চলুক। আমরা চাই ইন্ডাস্ট্রির ভালো হোক। সেই কারণেই আমাদের এখানে আসা। EIMPA থেকে দু’পয়সা রোজগার করব, এমন কোনও ভাবনা আমাদের নেই।”

EIMPA-কে ঘিরে এই নতুন করে তৈরি হওয়া পরিস্থিতিতে সংগঠনের ভবিষ্যৎ পরিচালনা এবং নির্বাচন নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে ফের আলোচনা শুরু হয়েছে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment