---Advertisement---

শ্রীভূমির গিরিশগঞ্জে হেনা বেগমের বাড়িতে পুলিশের অভিযান, মাদকসহ চোরাই সামগ্রী উদ্ধার, আটক ২

By Suman Debnath

July 20, 2026 2:30 PM

শ্রীভূমির গিরিশগঞ্জে হেনা বেগমের বাড়িতে পুলিশের অভিযান, মাদকসহ চোরাই সামগ্রী উদ্ধার, আটক ২

---Advertisement---


মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ জুলাই :
শ্রীভূমির সাদারাশী এলাকার গিরিশগঞ্জে হেনা বেগমের বাড়িতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধার হয়েছে। ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, সোমবার ভোরে চালানো অভিযানে সন্দেহভাজন হেরোইন ভর্তি ৮টি ছোট ভায়াল ও ১টি মাঝারি আকারের ভায়াল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের ওজন ১.৩ গ্রাম। এছাড়া ১২০টি খালি তামাকের কৌটা, ৫০০টি খালি ছোট ভায়াল, ১৩টি সন্দেহভাজন চোরাই মোবাইল ফোন, একটি সন্দেহভাজন চোরাই ডেস্কটপ কম্পিউটার এবং দুটি সন্দেহভাজন চোরাই ক্যামেরাও বাজেয়াপ্ত করা হয়েছে।

অভিযান চলাকালীন উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও সন্দেহভাজন চোরাই মালামাল বাজেয়াপ্তের পর হেনা বেগম (৪০) এবং কাওসার আহমদ (২৪)-কে আটক করা হয়। তাদের বাড়ি শ্রীভূমির সাদারাশী এলাকার গিরিশগঞ্জে।

আরও পড়ুন:  মহুয়া মৈত্র টিএমসি এমপি এবং এনসিপিআই সম্পর্কে সিংভির মন্তব্যের প্রশংসা করেছেন

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, আটক ব্যক্তিরা খুচরা পর্যায়ে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি, তারা সন্দেহভাজন চোরাই মালামাল সংগ্রহ করে মাদকদ্রব্যের বিনিময়ে অথবা বিক্রির উদ্দেশ্যে ব্যবহার করতেন বলে তদন্তে উঠে এসেছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment