---Advertisement---

গরু চুরি করে কেটে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য, এক মাসে চার ঘটনা; তদন্তের দাবিতে

By Suman Debnath

July 22, 2026 1:15 AM

গরু চুরি করে কেটে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য, এক মাসে চার ঘটনা; তদন্তের দাবিতে

---Advertisement---


বরাক তরঙ্গ, ২১ জুলাই : সোনাইয়ের সৈদপুর তৃতীয় খণ্ড এলাকায় মঙ্গলবার সকালে একটি নালায় গর্ভবতী গরুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুষ্কৃতিকারীরা গরুটি চুরি করে জবাই করার পর দেহটি হিন্দু অধ্যুষিত এলাকায় ফেলে রেখে যায়। ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গরুর দেহ উদ্ধার করে। পরে প্রশাসনের তত্ত্বাবধানে গর্ত খুঁড়ে দেহটি মাটিচাপা দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, গত এক মাসে এলাকায় এ ধরনের এটি চতুর্থ ঘটনা। তাঁদের অভিযোগ, ধারাবাহিকভাবে গরু চুরি করে জবাই করা হচ্ছে এবং পরে দেহ বা দেহাংশ হিন্দু অধ্যুষিত এলাকায় ফেলে রেখে যাওয়া হচ্ছে। এতে এলাকায় উত্তেজনা ছড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি নষ্টের আশঙ্কা তৈরি হয়েছে বলে তাঁদের দাবি।

আরও পড়ুন:  গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বক্তৃতা: ওষুধ উন্নয়নে পরিসংখ্যানবিদদের ভূমিকার ওপর আলোকপাত

বাসিন্দাদের একাংশ জানান, গরু তাঁদের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির সঙ্গে জড়িত। তাই এ ধরনের ঘটনার ফলে তাঁদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে বলে তাঁরা মনে করছেন। পাশাপাশি পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়ে এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা হতে পারে বলেও তাঁদের অভিযোগ।

ঘটনার পর এলাকাবাসী দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় থাকবে।

এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে।

আরও পড়ুন:  সোনম ওয়াংচুকের আন্দোলনের সমর্থনে রবিবার রাজ্যজুড়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আসুর

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment