---Advertisement---

বয়তুল মাল তহবিল থেকে সাহায্য অসহায় শিক্ষার্থী ও পরিবারকে কাঁঠালতলি আঞ্চলিক নদওয়ার

By Suman Debnath

July 22, 2026 1:25 AM

বয়তুল মাল তহবিল থেকে সাহায্য অসহায় শিক্ষার্থী ও পরিবারকে কাঁঠালতলি আঞ্চলিক নদওয়ার

---Advertisement---


মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২১ জুলাই :
সমাজের দরিদ্র, অসহায় ও মেধাবী মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কাঁঠালতলি আঞ্চলিক এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামির। প্রতি বছরের ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি বছরও বয়তুল মাল তহবিলের অর্থ প্রকৃত উপকারভোগীদের মধ্যে স্বচ্ছ ও পরিকল্পিতভাবে বিতরণ করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত আঞ্চলিক কমিটির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, চলতি বছরের বয়তুল মাল তহবিলের একটি অংশ গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় এবং অবশিষ্ট অর্থ অসহায় পরিবারের বসতঘর মেরামতের কাজে ব্যয় করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, কাঁঠালতলিতে আয়োজিত এক কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার ১১ জন আর্থিক ভাবে দুর্বল ও মেধাবী শিক্ষার্থীর হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আরও পড়ুন:  গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বক্তৃতা: ওষুধ উন্নয়নে পরিসংখ্যানবিদদের ভূমিকার ওপর আলোকপাত

এদিকে, তহবিলের অবশিষ্ট অর্থ দিয়ে তিনটি অসহায় পরিবারের বসতঘর মেরামতের জন্য প্রয়োজনীয় টিন সরবরাহ করা হয়। আঞ্চলিক নদওয়াতুত তামিরের নেতৃবৃন্দ উপকারভোগীদের বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে এসব টিন হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নদওয়াতুত তামিরের সম্পাদক মওলানা মুজির উদ্দিন, সহ-সম্পাদক মাওলানা ইমরান হোসেন, সক্রিয় সদস্য মাওলানা এনামুল হক, হাফিজ ফয়জুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

মওলানা মুজির উদ্দিন জানান, চলতি বছরে বয়তুল মাল তহবিলে মোট ৩১ হাজার ৪৯৬ টাকা বরাদ্দ আসে। এর একটি অংশ ১১ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে। বাকি অর্থ দিয়ে তিনটি অসহায় পরিবারের জন্য ঘর মেরামতের প্রয়োজনীয় টিন ক্রয় করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  সোনাই নদীতে মরদেহ, পুলিশ না আসায় ফের ভাসিয়ে দেওয়া হল, ক্ষোভ

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment