পড়ুয়াদের জন্য সুখবর। এবার কলেজে ঢুকলেই মিলবে ল্যাপটপ (Laptop) । এমনটাই ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার (TVK) । সেখানে উচ্চশিক্ষার শিক্ষার্থীদের জন্য ‘ভেত্রি ল্যাপটপ স্কিম’ (Laptop) চালু করার কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কলেজ পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ (Laptop) দেওায় হবে। রাজ্যের বাজেট পেশ করার সময় এ কথা জানান অর্থমন্ত্রী এন.মেরি উইলসন (Tamil Nadu Finance Minister N. Marie Wilson)। এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বর্তমানে উচ্চশিক্ষার ক্ষেত্রে ল্যাপটপ (Laptop) একটি অপরিহার্য জিনিস। শিক্ষার ক্ষেত্রে সেই গুরুত্ব এদিন তুলে ধরে সরকার। প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণে অংশগ্রহণ এবং সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ল্যাপটপ (Laptop) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই ‘ভেত্রি ল্যাপটপ স্কিম’ (Laptop) চালু করা হচ্ছে। যাতে কলেজ পড়ুয়ারা আধুনিক শিক্ষার সঙ্গে আরও সহজে যুক্ত হতে পারেন।
আরও পড়ুন: কোটি টাকার উদ্ধারকাণ্ডে ‘রক্ষাকবচ’ চেয়ে হাইকোর্টে টুলু, চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা
এদিন বিধানসভায় টিভিকে (TVK) সরকারের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী এন. মেরি উইলসন (Tamil Nadu Finance Minister N. Marie Wilson)। বাজেট বক্তৃতায় তিনি মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের (TVK) নেতৃত্বের প্রশংসা করেন। এরপর তিনি (Tamil Nadu Finance Minister N. Marie Wilson) দাবি করেন, সরকারি টেন্ডার প্রক্রিয়ায় দীর্ঘদিনের কাট মানি সংস্কৃতিতে লাগাম টানা হয়েছে। পাশাপাশি টেন্ডার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
এছাড়াও, অর্থমন্ত্রী (Tamil Nadu Finance Minister N. Marie Wilson) ফের নিট বিরোধিতার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি (Tamil Nadu Finance Minister N. Marie Wilson) কেন্দ্রীয় সরকারের নিট পরীক্ষা বাতিল করে দ্বাদশ শ্রেণির প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেডিক্যাল কলেজে ভর্তি প্রক্রিয়া ফিরিয়ে আনার দাবি জানান। একই সঙ্গে তিনি (Tamil Nadu Finance Minister N. Marie Wilson) বলেন, রাজ্যকে আর্থিক সংকট থেকে বের করে আনতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের মঞ্চে পালাবদলের ছাপ, ট্যাবলোয় শ্যামাপ্রসাদ ও কেন্দ্রীয় প্রকল্প
তবে তামিলনাড়ু সরকারের (TVK) আগে পশ্চিমবঙ্গে মমতার সরকারের আমলে ল্যাপটপ দেওয়া না হলেও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে পড়াশোনার জন্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে ট্যাব বা ট্যাবলেট কেনার জন্য সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হত। এছাড়া মাঝে মাঝে বিশেষ বা কৃতী শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ল্যাপটপ (Laptop) দেওয়া হত।
Leave a Comment