---Advertisement---

টাটার দাবি ঘিরে বিতর্কে কেরল সরকার

By Suman Debnath

July 18, 2026 4:35 PM

টাটার দাবি ঘিরে বিতর্কে কেরল সরকার

---Advertisement---


কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের একটি দাবিকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছে কেরলের রাজ্য রাজনীতিতে। সম্প্রতি তিনি বলেছিলেন, রাজ্যের ‘মিশন সমুদ্র’ প্রকল্পে টাটা গোষ্ঠী ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে এবং একটি জাহাজ নির্মাণ কারখানা গড়বে। আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার এবং পরে একটি সম্মেলনেও তিনি একই দাবি করেন।

তাঁর এই দাবি শুক্রবার টাটা গোষ্ঠী খারিজ করে দেয়। সংস্থার এক শীর্ষকর্তা জানান, কেরল বা দেশের অন্য কোথাও জাহাজ নির্মাণ কারখানা তৈরির কোনও পরিকল্পনা তাদের নেই। এমনকি এই বিষয়ে কেরল সরকারের সঙ্গেও কোনও আলোচনাও হয়নি বলে দাবি করেছে টাটা।

এরপরই অস্বস্তিতে পড়ে কেরল সরকার। রাজ্যের তথ্য ও জনসংযোগ দপ্তর বিবৃতি দিয়ে জানায়, মুখ্যমন্ত্রী আসলে সম্ভাব্য সামগ্রিক বিনিয়োগের প্রসঙ্গ তুলেছিলেন। তাঁর বক্তব্য ঘিরে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে টাটা গোষ্ঠীর সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে বলেও দাবি সরকারের।

আরও পড়ুন:  'ছাপ্পা হলে ৯৩.৭% ভোট পড়ত না', বাংলার নির্বাচন নিয়ে ফের সরব জ্ঞানেশ কুমার, তৃণমূলের নাম-প্রতীক বিতর্কেও কটাক্ষ

এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শিল্প দপ্তরের ভূমিকাও । বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হলেও সংশ্লিষ্ট আধিকারিকরা বিষয়টি স্পষ্ট করতে এগিয়ে আসেননি। ফলে টাটা গোষ্ঠীর প্রকাশ্য অস্বীকৃতির পর সরকারের অস্বস্তি আরও বেড়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment