---Advertisement---

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলে উদ্ধার করলো কোস্ট গার্ড

By Suman Debnath

August 5, 2026 3:00 PM

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলে উদ্ধার করলো কোস্ট গার্ড

---Advertisement---


গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।


তিনি জানান, গত মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে ‘এফবি নিশান-২’ নামের একটি ফিশিং বোট ১৮ জন জেলেকে নিয়ে মাছ আহরণ শেষে তীরে ফেরার পথে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়, ফলে বোটটি সাগরে ভাসতে থাকে।


দুপুর ১টার দিকে বোটের এক জেলে মালিককে বিষয়টি জানালে মালিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চান, এরপর বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হয়। খবর পেয়ে সমুদ্রে টহলে থাকা কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে বিকল বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করে।

আরও পড়ুন:  আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়


কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও সমুদ্র এলাকায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জরুরি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।


আমার বাঙলা/ তালহা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment