---Advertisement---

বাবলুর স্মরণে নাগরিকদের শ্রদ্ধা

By Suman Debnath

July 19, 2026 2:35 PM

বাবলুর স্মরণে নাগরিকদের শ্রদ্ধা

---Advertisement---



বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার বার বার নির্বাচিত সাবেক সফল মেয়র মরহুম মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকালে আরআরপি কমিউনিটি সেন্টারে সম্মিলিত নাগরিক জোট ঈশ্বরদী এ স্মরণ সভার আয়োজন করে।

এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা পিএম আজাদ। সঞ্চালনায় ছিলেন সম্মিলিত নাগরিক জোটের সদস্য সচিব আশিকুর রহমান লুলু।

জনতার মকলেছুর রহমান বাবলু – স্লোগানে অনুষ্ঠিত এ নাগরিক স্মরণসভায় উপস্থিত ঈশ্বরদীর রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন ঈশ্বরদী অঞ্চলের কোম্পানি কমান্ডার কাজী সদরুল হক সুধা, ঈশ্বরদীর শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মনসুর আলম, বীর মুক্তিযোদ্ধা

আজমল হক বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. কুয়াশা মাহমুদ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, দৈনিক উত্তর জনতার সম্পাদক শহিদুল হাসান ববি সরদার, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, সরকারী এস এম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক শাহীন, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক

আরও পড়ুন:  মাফিয়ার কাছে বিক্রি: মুক্তিপন মামলার প্রধান আসামী গ্রেফতার

সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদী পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল ওমর খান সুমার, নেদারল্যান্ডস বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিন্টু,নোঙর এর মুখ্য সমন্বয়ক হাসানুজ্জামান, পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমশেদ আলী, ঈশ্বরদী মহিলা কলেজের প্রভাষক আব্দুর রশীদ, বিএনপির নেতা আতাউর রহমান পাতা, অবসরপ্রাপ্ত গার্ড আফজাল

হোসেন, ঈশ্বরদী পৌরসভার সর্বশেষ বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী শ্রমিকদল ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ভাষা প্রারামানিক, ঈশ্বরদী প্রেস ক্লাবের সহ-সভাপতি সেলিম সরদার, সহসম্পাদক ওহিদুজ্জামান টিপু, সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি জাহিদুল আলম সনু, সহ-সম্পাদক আতাউর রহমান বাবলু, কোষাধ্যক্ষ নূরুল ইসলাম বাবলু, সহ-সাংস্কৃতিক সম্পাদক শাহীন উদ্দিন, নির্বাহী সদস্য আদু বালা শীল, শাহিনা আক্তার বানু, সাংবাদিক আসাদুজ্জামান শিহাব, মেয়র পুত্র আসাদুর রহমান সজিব, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম প্রমূখ।

আরও পড়ুন:  আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়

স্মরণ সভায় কবিতা আবৃত্তি করে ইঞ্জিনিয়ার আলমগীরুল নিউটন, শিক্ষক আরিফুর রহমান আরিফ, কবি রমজান আলী। স্মরণসভা শেষে মরহুম মকলেছুর রহমান বাবলুর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

বক্তারা মরহুম মকলেছুর রহমান বাবলুর স্মৃতিচারণ করে বলেন, তিনি রাজনৈতিক সংগঠক, দক্ষ মেয়র এবং একজন উদার মানসিকতাসম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। তিনি ঈশ্বরদীর উন্নয়নে যেমন কাজ করেছেন, তেমনি এখানকার অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে গেছেন। আজ তার চলে যাওয়ার সেই শূন্যতা বিরাজ করছে।

বক্তারা তার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং রাজনৈতিক অঙ্গনে তার অবদান স্মরণ করে সকলকে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য, জনপ্রিয় বিএনপি নেতা ও সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু গত ৪ জুলাই'২৬ দুপুর ১ টা ৫০ মিনিটের সময় আকষ্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরণ করেন।

আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment