---Advertisement---

ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বিচ্ছিন্ন | Amar Bangla BANGLADESH

By Suman Debnath

August 4, 2026 2:00 PM

ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বিচ্ছিন্ন | Amar Bangla BANGLADESH

---Advertisement---


সিরাজগঞ্জের কড্ডা এলাকায় ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।


মঙ্গলবার (৪ আগস্ট) সকালে শহীদ এম মনসুর আলী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টা ৫৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনটি শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।


দুর্ঘটনার পর বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেললাইন স্বাভাবিক করতে কাজ শুরু করেছে রেলওয়ের উদ্ধারকারী দল। উদ্ধার কার্যক্রম শেষ হলে ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন:  জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থানে যেতে বাধ্য হবো: নাহিদ


আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment