তিন দিনের বঙ্গ সফরে আসছেন জা তীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকর (Vijaya Rahatkar) । ৫ থেকে ৭ আগস্ট তিন দিনের সরকারি সফরে পশ্চিমবঙ্গে থাকবেন তিনি। নারী নিরাপত্তা, ন্যায়বিচারে প্রবেশাধিকার, আইনি সচেতনতা বৃদ্ধি, মানব পাচার রোধ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহি পর্যালোচনায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন মহিলা কমিশনের চেয়ারপার্সন (Vijaya Rahatkar)। কলকাতা ও হাওড়ায় একাধিক বৈঠক, কর্মশালা এবং জনশুনানির আয়োজন করা হয়েছে। সেখানেও তিনি যাবেন বলে জানা গিয়েছে।
৫ আগস্ট সফরের শুরুতে কলকাতার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেসে ‘ক্যাম্পাস কলিং’ কর্মসূচিতে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করবেন কমিশনের চেয়ারপার্সন (Vijaya Rahatkar)। পরে ধনধান্য অডিটোরিয়ামে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বৈঠক এবং ন্যাশনাল লাইব্রেরিতে ‘শি সার্ভস’ কর্মসূচিতে অংশ নেবেন তিনি (Vijaya Rahatkar)।
আরও পড়ুন: আগামীকাল শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ, তা নিয়ে ভারতের অবস্থান জানতে চাইল বাংলাদেশ
পরের দিন অর্থাৎ ৬ আগস্ট বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ‘নারী নেতৃত্বে উন্নত বাংলা’ শীর্ষক বেঙ্গল উইমেন্স ডেভেলপমেন্ট কনক্লেভের উদ্বোধন করবেন তিনি (Vijaya Rahatkar)। একই দিনে কলকাতায় মহিলা জনশুনানিতে অভিযোগ শুনবেন এবং পরে ডিজিপি ও শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে নারী নিরাপত্তা সংক্রান্ত উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন (Vijaya Rahatkar)।
এরপর ৭ আগস্ট হাওড়ার শরৎ সদনে পসএইচ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন (Vijaya Rahatkar)। এছাড়া নিউ টাউনে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সদর দপ্তরে মানব পাচার প্রতিরোধ বিষয়ক বিশেষ কর্মশালাতেও বক্তব্য রাখবেন তিনি।
আরও পড়ুন: ইউজিসি-নেটের উত্তরসূচি ও ফল প্রকাশে বিলম্ব, উদ্বেগে পরীক্ষার্থীরা
জাতীয় মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে, এই সফরে প্রথমবার পশ্চিমবঙ্গে কমিশনের চেয়ারপার্সন নিজে দু’টি মহিলা জনশুনানির সভাপতিত্ব করবেন। কলকাতায় ৬ আগস্ট এবং হাওড়ায় ৭ আগস্ট আয়োজিত ওই জনশুনানিতে সরাসরি অভিযোগ জানাতে পারবেন মহিলারা। ওয়াক-ইন অভিযোগও গ্রহণ করা হবে। সফরের লক্ষ্য নারী নিরাপত্তা সংক্রান্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া আরও কার্যকর করা।
Leave a Comment