মেহেরপুরের গাংনী উপজেলার একটি ফুটবল মাঠে প্রীতি ম্যাচ চলাকালে রাব্বি আহমেদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গাংনী উপজেলার আজান গ্রামের কিশোর দল ও মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের কিশোরদের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি আহমেদ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিজার উদ্দিনের ছেলে।
রাব্বির সতীর্থ খেলোয়াড় রাব্বি হোসেন জানান, খেলা চলার সময় হঠাৎ রাব্বি মাঠে বসে পড়েন এবং বুকে তীব্র ব্যথার কথা জানান। পরে সহখেলোয়াড়রা তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই রাব্বির মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
আমার বাঙলা/ রাব্বি
Leave a Comment