পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের পর প্রথম, SCO-র অনুষ্ঠানে পাকমন্ত্রীকে আমন্ত্রণ ভারতের

By Suman Debnath

October 28, 2026 9:59 AM

পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের পর প্রথম, SCO-র অনুষ্ঠানে পাকমন্ত্রীকে আমন্ত্রণ ভারতের

পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের পর এই প্রথম পাকিস্তানের কোনও মন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানানো হল। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর অধীনে আয়োজিত সভ্যতাগত সংলাপ মঞ্চের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ঔরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

আগামী ২০ ও ২১ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা ‘সিভিলাইজেশনাল ডায়লগ ফোরাম’-এর। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পাকমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার পর ভারতীয় সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতির পর ভারতের মাটিতে কোনও পাকিস্তানি মন্ত্রীর উপস্থিতি কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  NEET আন্দোলনে পাকিস্তানি ‘ফেক নেটওয়ার্ক’! ৪০০-র বেশি ভুয়ো অ্যাকাউন্ট ব্লক, বিস্ফোরক দাবি দিল্লি পুলিশের

এর আগে ২০২৩ সালে SCO-র বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এবার নভেম্বরের অনুষ্ঠানে পাকমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে দুই দেশের কূটনৈতিক মহলে নজর থাকবে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment