---Advertisement---

ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধ, সনজনার চিকিৎসায় ৭৫ হাজার টাকার সহায়তা দিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী!

By Suman Debnath

June 5, 2026 12:18 AM

মেয়ের চিকিৎসায় দিশেহারা বাবা, সাহায্যে এগিয়ে এলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী!

---Advertisement---

কল্যাণপুর | 5 জুন, যশপাল সিং: মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের কঠিন লড়াই লড়ছে মাত্র সাড়ে ১৬ বছরের কিশোরী সনজনা দেববর্মা। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের খাস কল্যাণপুর এলাকার বাসিন্দা দেবেন্দ্র দেববর্মার কন্যা সনজনা বর্তমানে আগরতলার আঞ্চলিক ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে আগামীকাল মুম্বাইয়ের একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে সনজনার পরিবার। মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে না পেরে অসহায় হয়ে পড়েছেন তার বাবা দেবেন্দ্র দেববর্মা।

এই পরিস্থিতিতে সাহায্যের আশায় কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক Pinaki Das Chowdhury-এর দ্বারস্থ হন সনজনার বাবা। পরিবারের দুর্দশার কথা শুনে মানবিকতার পরিচয় দিয়ে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিধায়ক।

আরও পড়ুন:  সীমান্ত রক্ষা বাহিনীর হাত ধরে গরীব জনগণের হাতে শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রী বিতরণ করা।

সনজনার উন্নত চিকিৎসার জন্য বিধায়ক পিনাকী দাস চৌধুরী তাঁর ব্যক্তিগত সাম্মানিক ও বেতন ভাতা থেকে ৭৫ হাজার টাকার একটি চেক অসহায় পরিবারের হাতে তুলে দেন। পাশাপাশি তিনি সনজনার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে মেয়েটির জন্য প্রার্থনার আহ্বান জানান।

বিধায়কের এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। খাস কল্যাণপুরসহ গোটা মহকুমার সাধারণ মানুষ মনে করছেন, সংকটের সময়ে একজন জনপ্রতিনিধির এ ধরনের সহমর্মিতা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং শুভানুধ্যায়ীদের কাছে সনজনার চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানানো হয়েছে। সকলের সম্মিলিত সহায়তা ও প্রার্থনাই পারে কিশোরী সনজনার জীবন বাঁচানোর এই লড়াইয়ে নতুন আশার আলো জ্বালাতে।

আরও পড়ুন:  সখী সেন্টার থেকে পালাল ৩ নাবালিকা! খাবার-ঔষধ না মেলার অভিযোগে বিশ্রামগঞ্জে চাঞ্চল্য!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment