---Advertisement---

সখী সেন্টার থেকে পালাল ৩ নাবালিকা! খাবার-ঔষধ না মেলার অভিযোগে বিশ্রামগঞ্জে চাঞ্চল্য!

By Suman Debnath

May 27, 2026 7:36 AM

সখী সেন্টার থেকে পালাল ৩ নাবালিকা! খাবার-ঔষধ না মেলার অভিযোগে বিশ্রামগঞ্জে চাঞ্চল্য

---Advertisement---

বিশ্রামগঞ্জের সখী ওয়ান স্টপ সেন্টারকে ঘিরে সামনে এলো একের পর এক বিস্ফোরক অভিযোগ। সারাদিনে ঠিকমতো খাবার মিলত না, অসুস্থ হলেও ছিল না ঔষধের পর্যাপ্ত ব্যবস্থা— এমন অভিযোগের মাঝেই সেন্টার থেকে পালিয়ে যায় তিন নাবালিকা।

জানা গিয়েছে, বাল্যবিবাহ এবং পারিবারিক নির্যাতনের শিকার মহিলাদের নিরাপত্তা ও পুনর্বাসনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এই সখী ওয়ান স্টপ সেন্টার। কিন্তু সেই সেন্টার থেকেই তিন নাবালিকার পালিয়ে যাওয়ার ঘটনায় উঠছে বড়সড় প্রশ্ন। ঘটনার পর এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে তদন্তে নামে বিশ্রামগঞ্জ থানা পুলিশ। কীভাবে নাবালিকারা সেন্টার থেকে বেরিয়ে গেল, নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল কি না, পাশাপাশি খাবার ও চিকিৎসা সংক্রান্ত অভিযোগের সত্যতা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:  টাকারজলায় সংঘর্ষ, বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, আহত এসপি সহ একাধিক পুলিশ!

স্থানীয় মহলে প্রশ্ন উঠছে, যাদের সুরক্ষা দেওয়ার কথা, সেই সেন্টারেই যদি ন্যূনতম পরিষেবা না মেলে, তাহলে নির্যাতিতাদের নিরাপত্তা কোথায়? বর্তমানে পলাতক তিন নাবালিকার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment