---Advertisement---

সালানপুরে পুলিশের অভিযানে অবৈধ বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত, গ্রেপ্তার চালক

By Suman Debnath

July 29, 2026 4:25 PM

সালানপুরে পুলিশের অভিযানে অবৈধ বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত, গ্রেপ্তার চালক

---Advertisement---


অবৈধ বালি কারবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সালানপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ জিৎপুর এলাকায় অভিযান চালিয়ে বালি বোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় ট্রাক্টরের চালক উমেশ সোরেনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাত প্রায় ৪টা নাগাদ রূপনারায়ণপুর ফাঁড়ির একটি দল জিৎপুর এলাকায় অভিযান চালায়। সেই সময় WB 37K 7960 নম্বরের একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়। চালকের কাছে বালি পরিবহনের বৈধ নথিপত্র চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এরপর পুলিশ ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে এবং চালককে গ্রেপ্তার করে।

ধৃত উমেশ সোরেনকে বুধবারই আসানসোল আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে এবং বালি পাচার চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে পুলিশ আদালতের কাছে ধৃতের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে।

তদন্তে আরও জানা গিয়েছে, বাজেয়াপ্ত ট্রাক্টরটির মালিক লাল্টু মান্না নামে এক ব্যক্তি। স্থানীয় সূত্রের দাবি, তিনি স্থানীয় শাসকদলের সঙ্গে যুক্ত। এছাড়াও অভিযোগ, সুকুমার মণ্ডল নামে এক ব্যক্তি জিৎপুর এলাকায় বেআইনিভাবে বিপুল পরিমাণ বালি মজুত করে রেখেছিলেন। পুলিশের নজর এড়াতে রাতের অন্ধকারে সেই বালি উচ্চমূল্যে পাচার করা হতো বলে অভিযোগ।

এই অবৈধ বালি সিন্ডিকেটের সঙ্গে আর কারা জড়িত এবং বালির উৎস কোথায়, তা খতিয়ে দেখতে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment