দেশে কোনো পরিবর্তন আসেনি, সরকার সংস্কার প্রক্রিয়া ভণ্ডুল করছে: জয়পুরহাটে নাহিদ ইসলাম

By Suman Debnath

November 7, 2026 1:20 AM

দেশে কোনো পরিবর্তন আসেনি, সরকার সংস্কার প্রক্রিয়া ভণ্ডুল করছে: জয়পুরহাটে নাহিদ ইসলাম


দেশে কোনো পরিবর্তন আসেনি, সরকার সংস্কার প্রক্রিয়া ভণ্ডুল করছে: জয়পুরহাটে নাহিদ ইসলাম


জয়পুরহাট প্রতিনিধি: গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বাংলাদেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, বৈষম্যহীনতা ও সার্বভৌম পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠিত হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে দেশে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

​শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাটের ‘স্বপ্ন ছায়া’ কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সরকার ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন,​”সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় এবং সাংবাদিকসহ সরকারবিরোধী বহু মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার, মারধর ও নির্যাতন করা হয়েছে। সরকার জনগণের গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে একটি সাংবিধানিক সংশোধন কমিটি গঠনের মাধ্যমে পুরো সংস্কার প্রক্রিয়াকে ভণ্ডুল করতে চাইছে, অথচ তারা নির্বাচনে ৭০ শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিল।”

আরও পড়ুন:  শ্যোন অ্যারেস্ট’ বিষয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

​ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসন ও সাম্প্রতিক শ্রমিক আন্দোলন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ​”ডিসেম্বরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফিরে আসবে বা পুনর্বাসিত হবে—এটি কোনো সাধারণ প্রোপাগান্ডা নয়, বরং দেশকে অস্থিতিশীল করতে দিল্লির প্রোপাগান্ডা। তবে ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই, যদিও গত আট মাস ধরে সরকার নানাভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কার্যক্রম চালানোর সুযোগ করে দিচ্ছে।” ​

শ্রমিক অসন্তোষ নিয়ে তিনি বলেন,​”শ্রমিক আন্দোলন শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ পরে মজুরি বোর্ড গঠন করা সরকারের এক ধরণের গাফিলতি ছিল, যার সুযোগ নিয়ে বিভিন্ন পক্ষ নাশকতার চেষ্টা চালিয়েছে।” ​উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির সহ- সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম, জেলা এনসিপির আহ্বায়ক নুরুল ইসলাম রুঞ্জু এবং সদস্য সচিব ইসমাঈল হোসেন হাদী।

আরও পড়ুন:  নোয়াখালীতে ৩৯৫০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

Suman Debnath

Journalist

Related Stories

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

No comments to show.

Leave a Comment