---Advertisement---

ঐতিহ্যবাহী হলং বাংলো নবরূপে গড়ে উঠছে, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী!

By Suman Debnath

July 24, 2026 9:10 PM

ঐতিহ্যবাহী হলং বাংলো নবরূপে গড়ে উঠছে, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী!

---Advertisement---


বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ঐতিহ্যবাহী হলং বাংলো। তারপর থেকে চেষ্টা করা হচ্ছিল পুরনো নস্টালজিয়া ধরে রেখে নতুন করে গড়ে তুলতে হলং বাংলোকে। মাঝে কেটে গিয়েছে অনেকটা সময়। রাজ্যে পালাবদল হয়েছে। এখন বিজেপি সরকার এসেছে পশ্চিমবঙ্গে। তবে সেই কাজ থেমে থাকেনি। বরং তা চলমান রয়েছে। যদিও সব কাজ শেষ হয়ে হলং বাংলো আবার নবরূপে মাথা তুলে দাঁড়াতে সময় লাগবে। ২০২৭ সালের শুরুতে তা পুরোপুরি সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। সুতরাং শীতের আমেজে অনায়াসে ঘুরে আসা যাবে হলং বাংলোয়।

২০২৪ সালের জুন মাসে বিধ্বংসী আগুনে সম্পূর্ণ পুড়ে ছারখার হয়ে গিয়েছিল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হলং বাংলো। নতুন বছরে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তখনই উদ্বোধন করতে পারেন নবরূপে গড়ে ওঠা ঐতিহ্যবাহী হলং বাংলোর। নতুন করে এখন ওই বাংলো নির্মাণ চলছে। হলং বাংলো বিষয়ে বড় বার্তা দিলেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও। এবার আর কাঠের নয়, হলং বাংলো তৈরি হচ্ছে কংক্রিটের। উদ্বোধন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসেই হলং বাংলো পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

আরও পড়ুন:  পশ্চিমবঙ্গে এনআইএ থানা গঠনে অনুমোদন রাজ্য মন্ত্রীসভার

উত্তরবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বন বাংলো বাঙালির কাছে এবং পর্যটকদের কাছে অতি প্রিয় ডেস্টিনেশন। কারণ নিরিবিলিতে সময় কাটাতে পারা যায় এখানে। সবুজ গালিচায় নিস্তব্ধ বাতাবরণ এক নৈসর্গিক পরিবেশ তৈরি করে। সবুজ ঘেরা প্রকৃতির মধ্যে সম্পূর্ণ কাঠের তৈরি হলং বাংলো পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা ছিল। কিন্তু এখন আর তা পাওয়া যাবে না ঠিকই। তবে নতুন রূপও যে মানুষের হৃদয়ে জায়গা করে নেবে তেমনই আশা করা হচ্ছে। ২০২৪ সালের ১৮ জুন রাতে ঘটেছিল ভয়ানক অগ্নিকাণ্ড। তাতেই ব্যাপক ক্ষতি হয়ে যায় জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বন বাংলো। ৮ কামরার এই বনবাংলোর তিনতলায় ৩ নম্বর ঘরে শর্টসার্কিট থেকে আগুন লেগে হলং বাংলো পুড়ে ছারখার হয়ে গিয়েছিল।

আরও পড়ুন:  স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইটে মিলবে রাজ্যের সব মামলার এফআইআর! সময় বেঁধে সব ডিসিদের নির্দেশ দিল লালবাজার

তাছাড়া এখন যুদ্ধকালীন তৎপরতায় নির্মাণকাজ চালাচ্ছে পূর্ত দপ্তর। জুন মাসে বনমন্ত্রী মনোজ ওরাওঁ এই নির্মীয়মাণ বাংলো পরিদর্শনেও এসেছিলেন। জলদাপাড়া জাতীয় উদ্যানের মাদারিহাট এনআইসিতে একটি সমন্বয় বৈঠকও করেছিলেন। শুক্রবার বিধানসভায় হলং বাংলো নিয়েই বার্তা দিলেন বনমন্ত্রী। মনোজ ওরাওঁ বলেন, ‘আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসেই হলং বাংলো পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। এবার আর কাঠের নয়, সম্পূর্ণ বাংলোটি হবে কংক্রিটের। প্রায় ৭০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবনির্মিত ওই বাংলো উদ্বোধন করতে পারেন।’

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment