---Advertisement---

দুর্গাপুজোর আগেই চিনি-পিঁয়াজ সস্তা হবে, বড় ইঙ্গিত দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী

By Suman Debnath

September 23, 2026 3:20 PM

দুর্গাপুজোর আগেই চিনি-পিঁয়াজ সস্তা হবে, বড় ইঙ্গিত দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী

---Advertisement---


বাজারে এখন গৃহস্থরা গিয়ে রোজ ব্যাপক ঝাঁঝে চোখের জল নাকের জলে এক হয়ে যাচ্ছেন। কারণ পিঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছে। কিছুতেই তা কমছে না। নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে শাক-সবজি এবং আনাজের দামে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। চিনির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। পিঁয়াজের দামও চোখে জল নিয়ে আসছে। এই আবহে বাজারে গিয়ে গৃহস্থরা পকেটে চাপ অনুভব করছেন। কবে দাম কমবে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এবার দাম কমার আশ্বাস দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

দুর্গাপুজোর আগেই চিনি এবং পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার কথা এবার জানিয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। শহরের রেগুলেটেড মার্কেট-সহ মহকুমা এলাকার আরও দুটো বাজার পরিদর্শন করেন তিনি। আর উত্তর-পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেগুলেটেড মার্কেটের পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি। তার ফলেই পিঁয়াজের দাম কমবে। ইতিমধ্যেই উদ্ভূত পরিস্থিতি নিয়ে শিলিগুড়ির বাজারে প্রশাসনিক বৈঠক করেছেন পঞ্চায়েতমন্ত্রী। ওই বৈঠকে কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরা ছিলেন। সেখানে দাম কমানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এখন বাজারে পিঁয়াজ প্রায় ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা সাধারণ মানুষের কাছে বেশ চাপের। সামনেই দুর্গাপুজো। পিঁয়াজ, চিনি শুধু পুজোর সামগ্রী নয়, গৃহস্থের হেঁশেলে এই দুটিই নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। সেখানে চিনির দাম ৬০ টাকা ছাড়িয়ে গিয়েছে। দুর্গাপুজোর সময়ও যদি এমন দাম থাকে তাহলে তা ছ্যাঁকা দেবে মধ্যবিত্তকে। তবে এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্যে ৫০টি বাজারের সংস্কারের কাজ করা হবে। তার মধ্যে শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটও থাকবে। বাজারের সমস্ত অভ্যন্তরীণ নর্দমা সংস্কার এবং অবৈধ দখল উচ্ছেদ করে নিকাশি ব্যবস্থা সচল করা হবে। রাস্তায় বসা সাধারণ কৃষকদের বাজারের ভিতরে সুনির্দিষ্ট জায়গা করে দেওয়া, সোলার প্যানেল বসিয়ে বিদ্যুতের সুব্যবস্থা করা এবং একটি পৃথক স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।’

তাছাড়া দুর্গাপুজোর আগে পিঁয়াজ এবং চিনির দাম কমবে বলে ইঙ্গিত দিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। দুর্গাপুজোর আগে দাম কমলে তা রাজ্যের মানুষের কাছে বড় খুশির খবর হবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর দিলীপ ঘোষের বক্তব্য, ‘দুর্গাপুজোর আগেই বাজারে ৩৫ টাকা কেজি দরে খুচরো পিঁয়াজ বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। নাসিক থেকে নাফেডের মাধ্যমে পিঁয়াজ এনে ইতিমধ্যেই কিছু বিক্রি করা হলেও এবার পুরো বাজার জুড়েই ব্যবসায়ী এবং প্রশাসনের যৌথ উদ্যোগে এই দামে পিঁয়াজ মিলবে। চিনির বাজারদরও নিয়ন্ত্রণে এসেছে। চলতি মাসের মধ্যেই উত্তরবঙ্গ-সহ গোটা রাজ্যের খুচরো বাজারে চিনি ৫০ টাকা বা তার কম দামে পাওয়া যাবে।’

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment