রাজ্যসভার প্রার্থী হলেন হরদীপ সিং পুরী, বিতর্কের মধ্যেও তাঁকেই ভরসা করল বিজেপি

By Suman Debnath

October 28, 2026 5:25 PM

রাজ্যসভার প্রার্থী হলেন হরদীপ সিং পুরী, বিতর্কের মধ্যেও তাঁকেই ভরসা করল বিজেপি


কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীকে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী করল বিজেপি। আজ বুধবার, বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছে।

নরেন্দ্র মোদী মন্ত্রীসভায় একমাত্র শিখ মুখ হিসেবে রয়েছেন তিনি। এর আগে উত্তরপ্রদেশ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। তবে সদ্য উত্তরপ্রদেশের জন্য ঘোষিত বিজেপির প্রার্থী তালিকায় হরদীপ পুরীর নাম না থাকায় শুরু হয়েছিল জল্পনা। অবশেষে মধ্যপ্রদেশের ফাঁকা আসনে তার উপরেই আস্থা রাখল দল।

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরীর যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠেছিল আগেই। তারপরে ফের এপস্টিন ও হরদীপ পুরীর বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল। এই সবের মধ্যে ফের তাঁকে প্রার্থী করল বিজেপি।

আরও পড়ুন:  কাশ্মীরে হাই অ্যালার্ট,  জঙ্গি সন্দেহভাজন দুই লস্কর সদস্যের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

পুরী নিজে জানিয়েছিলেন তিনি আন্তর্জাতিক পিস ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল কমিশন অফ মাল্টিল্যাটারালিজমের প্রতিনিধিদলের সদস্য হিসেবে এপস্টিনের সঙ্গে কয়েক বার দেখা করেছিলেন। কিন্তু পুরীর যে ছবি ভাইরাল হয়েছে, সেখানে এপস্টিনের সঙ্গে একাই দেখা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীকে। যদিও এই নিয়ে হরদীপের দাবি, ছবিটি প্রায় দশ বছর আগে তোলা। এপস্টিন সংক্রান্ত নথিতে যে সময়কালের কথা হয়েছে, সেই সময়ে কোনও সরকারি পদে ছিলেন না।

২০০৯-২০১৩ সাল পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে স্থায়ী প্রতিনিধি হিসেবে ছিলেন হরদীপ পুরী।পরে সক্রিয় রাজনীতিতে আসেন ও মোদী সরকারের শীর্ষ মন্ত্রী হন।  প্রথমে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব, পরে অসামরিক বিমান পরিবহন এবং ২০২১ সাল থেকে দেশের গুরুত্বপূর্ণ পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব সামলে আসছেন তিনি।

আরও পড়ুন:  চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে জানুয়ারি মাসে, সতর্ক পদক্ষেপ নির্বাচন কমিশনের

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment