কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য সুখবর, এক লাফে ডিএ বাড়ল ৩ শতাংশ পয়েন্ট

By Suman Debnath

October 28, 2026 4:35 PM

কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য সুখবর, এক লাফে ডিএ বাড়ল ৩ শতাংশ পয়েন্ট


কেন্দ্রীয় সরকারি কর্মীদের একেবারে সোনায় সোহাগা। সকল কেন্দ্রীয় কর্মীদের ডিএ ৩ শতাংশ পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই হারে বাড়ছে পেনশনভোগীদের ডিআর বা ডিয়ারনেস রিলিফ।

নতুন হার কার্যকর করা হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে। পেনশনভোগীরাও ওই দিন থেকেই সুবিধা পাবেন। প্রতি বছর সাধারণত জানুয়ারি এবং জুলাই মাস থেকেই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর করা হয়ে থাকে। মুদ্রাস্ফীতি ও আনুষঙ্গিক বিষয় মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নেয়। এইবারে ৩ শতাংশ ডিএ বাড়ার কথা ছিল। আর সেই ঘোষণা করা হল কেন্দ্রীয় সরকারের তরফে।

৩ শতাংশ ডিএ বাড়ার ফলে কেন্দ্রীয় সরকারী কর্মীদের মোট ডিএর পরিমাণ হল ৬৩ শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারী কর্মীদের সর্বনিম্ন বেসিক পে ১৮ হাজার টাকা। ৬০ শতাংশ ডিএ বাড়ার ফলে বেতনের সঙ্গে অতিরিক্ত ১০,৮০০ টাকা যোগ হয়। ডিএ ৬৩ শতাংশ হওয়ার কারণে বেতন বেড়ে হবে ১১,৩৪০ টাকা। হিসেব মত মাসিক ৫৪০ টাকা অতিরিক্ত পাওয়া যাবে।

আরও পড়ুন:  পশ্চিমবঙ্গ-সহ চার বিধানসভা আসনে চলছে ভোটগণনা

এই হিসেব অনুসারে বর্তমানে যাদের মূল বেতন ২৫ হাজার টাকা. ৩ শতাংশ ডিএ বাড়লে সেখানে যুক্ত হবে আরও অতিরিক্ত ৭৫০ টাকা। সেই সঙ্গে বাড়বে পেনশনও।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের আশা ছিল অক্টোবর মাসের শুরুর দিকে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে। মাস শেষ হওয়ার কারণে অনেকের মনেই ছিল শঙ্কা। প্রশ্ন উঠছিল আদৌও ডিএ বাড়বে কি না। চলতি মাসে কেন্দ্রীয় সরকার ও রেল কর্মীদের জন্য বোনাস দিয়েছিল সরকার। তখন ডিএ-র বিষয়টি আরও জোরালো হয়। সেইমত সকলকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিল মোদী সরকার।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment