---Advertisement---

‘গুন্ডাদমন আইন বিজেপি কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য’, কড়া বার্তা বিজেপি বিধায়কের

By Suman Debnath

August 1, 2026 6:25 PM

‘গুন্ডাদমন আইন বিজেপি কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য’, কড়া বার্তা বিজেপি বিধায়কের

---Advertisement---


রাজ্যে পালাবদল হয়েছে। কিন্তু তার সঙ্গে দরকার সংস্কৃতির বদলও। আইন সকলের জন্য সমান এই কথা বিজেপি নেতা-কর্মীদেরও মনে রাখা উচিত। গুন্ডাদমন আইন শুধুমাত্র বিরোধী দলের নেতা-কর্মীদের জন্য প্রযোজ্য নয়। এই আইন কার্যকর হবে বিজেপি নেতা-কর্মীদের জন্যও। শনিবার দ্ব্যর্থহীন ভাষায় সেই কথা জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। কোনও অনৈতিক কাজ অথবা বেআইনি কাজ করে বিজেপি নেতা-কর্মীরাও পার পাবে না। সে কথা স্মরণ করিয়ে দিলেন দূর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

এদিকে শ্রমিকদের উপর শোষণ থেকে শুরু করে কারখানার সামনে জঙ্গি আন্দোলন কোনও কিছুই বরদাস্ত করা হবে না। দলীয় কর্মীদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। কদিন আগেই রাজ্যে গুন্ডাদমন আইন প্রণয়ন হয়েছে। তা নিয়ে রাজ্যে যথেষ্ট মতপার্থক্য আছে। শুধু তাই নয়, বিরোধী দলের নেতা-কর্মীদের এই আইনের মাধ্যমে দমনপীড়ন করা হবে বলে অভিযোগ তোলা হয়েছিল। কিন্তু সেখানে শনিবার গুন্ডামি করলে দলীয় কর্মীদের উপরও একইভাবে এই আইন প্রযোজ্য হবে বলে জানিয়ে দিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের ক্ষেত্রে কোনও আপস যে করা হবে না সেই কথা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন চন্দ্রশেখর।

অন্যদিকে তোলাবাজি, সিন্ডিকেটরাজ, কাটমানি নেওয়া হলে আর সেই অভিযোগ বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে উঠলে রেয়াত করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এদিন দুর্গাপুরে শ্রমিকদের একটি সভায় উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বেসরকারি কারখানার শ্রমিকদের নানা দাবিদাওয়া নিয়ে ওই সভা হয়। সেখানেই শ্রমিকদের স্বার্থ নিয়ে কড়া মনোভাব জানিয়ে দিলেন বিধায়ক। রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু দুর্গাপুর-সহ একাধিক জায়গায় বিজেপি কর্মীদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠতে শুরু করেছে। যদিও রাজ্য সরকার কোনও তোলাবাজি, দুর্নীতি রেয়াত করবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতি ইস্যুতে ‘জিরো টলারেন্সে’র বার্তা দিয়েছেন।

সুতরাং এসব কাজ করলে গুন্ডাদমন আইন বিজেপি নেতা-কর্মীদের উপরও যে প্রযোজ্য হবে সেটা সাফ জানিয়ে দিয়েছেন বিধায়ক। কদিন আগে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হয়েছিলেন। আর এবার দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গুন্ডাদমন আইন বিজেপি কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। স্থানীয় কোনও সমস্যা হলে স্থানীয় বিধায়ক অথবা দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বকে এড়িয়ে সরাসরি শিল্পমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া ঠিক নয়। ‘ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া চলবে না। এতে শিল্পের সুস্থ পরিবেশ বজায় থাকবে না।’

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment