---Advertisement---

শুভেন্দুর সরকারের প্রশংসা করে বিধানসভায় আইনশৃঙ্খলার হাল নিয়ে সরব মুস্তাফিজুর

By Suman Debnath

July 22, 2026 6:35 PM

শুভেন্দুর সরকারের প্রশংসা করে বিধানসভায় আইনশৃঙ্খলার হাল নিয়ে সরব মুস্তাফিজুর

---Advertisement---


বিধানসভায় স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের বাজেট আলোচনায় রাজ্যের একমাত্র বাম বিধায়ক মুস্তাফিজুর রহমান আইনশৃঙ্খলা ও পুলিশ প্রশাসন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তোলেন। তিনি নতুন সরকারের কিছু পদক্ষেপের প্রশংসা করলেও, গত ১৫ বছরের শাসনকালে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছিল বলে অভিযোগ করেন। তামান্না হত্যা ও কাকদ্বীপে পুড়িয়ে মারার ঘটনায় দ্রুত গ্রেপ্তারির জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান তিনি।

মুস্তাফিজুরের দাবি, গত দু’মাসে সোদপুর, বারুইপুর, মালদহ ও পশ্চিম বর্ধমান-সহ বিভিন্ন জেলায় একাধিক খুন ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। প্রতিটি থানায় মহিলা সেল গঠনকে স্বাগত জানালেও সেখানে পর্যাপ্ত আধিকারিক নিয়োগের দাবি জানান তিনি। এনসিআরবি-র তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২২ সাল থেকে ২০২৪ সালের মধ্যে মুর্শিদাবাদে খুন ১৪.৩ শতাংশ, নারী নির্যাতন ৪২.৭ শতাংশ এবং মাদক সংক্রান্ত অপরাধ ১০৫ শতাংশ বেড়েছে। তাই প্রতিটি ব্লকে নারকোটিক কন্ট্রোল ইউনিট গঠনের দাবি জানান তিনি।

আরও পড়ুন:  ‘একদিন মমতার রাজনৈতিক উত্থান-পতন নিয়ে স্ক্রিপ্ট লিখব’—দল ছাড়ার পর বিস্ফোরক শতাব্দী রায়, নিশানায় অভিষেকও

রাজ্যে প্রায় ২৬ হাজার পুলিশ পদ শূন্য রয়েছে বলেও দাবি করেন বাম বিধায়ক। তাঁর বক্তব্য, ডিআইজি, এসপি , ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল–সব স্তরেই বিপুল শূন্যপদ রয়েছে। এর ফলে পুলিশকর্মীদের ১২ থেকে ১৪ ঘণ্টা ডিউটি করতে হচ্ছে। পাশাপাশি মহিলা পুলিশদের সুবিধাজনক পোস্টিংয়ের দাবিও তোলেন তিনি।

এছাড়া সীমান্তবর্তী জেলাগুলিতে বেআইনি অনুপ্রবেশ, ভুয়ো ভোটার ও রেশন কার্ড চক্র রুখতে কঠোর ব্যবস্থা, অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট সক্রিয় করা এবং গ্রাম প্রতিরক্ষা কমিটি গঠনের প্রস্তাব দেন মুস্তাফিজুর। নিজের বিধানসভা কেন্দ্র ডোমকলের বাগডাঙায় নতুন থানা গঠন, থানায় আধুনিক পরিকাঠামো এবং পুলিশি হয়রানি বন্ধের দাবিও জানান তিনি।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment