---Advertisement---

সাইবার প্রতারণা রুখতে কলকাতা পুলিশ কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে আরবিআই কর্তারা

By Suman Debnath

August 5, 2026 9:35 PM

সাইবার প্রতারণা রুখতে কলকাতা পুলিশ কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে আরবিআই কর্তারা

---Advertisement---


সাইবার ক্রাইম, ব্যাঙ্ক জালিয়াতি রুখতে আজ বুধবার কলকাতা পুলিশ কমিশনার অজেয় নন্দা, সহকারী পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ একাধিক শীর্ষস্তরের ব্যাঙ্কের  কর্তারা।  সেই সঙ্গে ছিলেন একাধিক রাষ্ট্রীয় ব্যাঙ্কের শীর্ষ কর্তারাও।

আজকের দুনিয়ায় সাইবার ক্রাইমের পরিমাণ পাল্লা দিয়ে বেড়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চ পদস্থ মানুষজন, সকলেই এই সাইবার অপরাধের জালে ফাঁসছেন। প্রতারকেরা প্রায় প্রতিদিন নিত্য নতুন ফন্দি বার করছেন। আর সেই নিয়েই আজকের এই বৈঠক করা হয়েছিল।

এই বৈঠকে ব্যাঙ্কের সুরক্ষা নিয়েও বিশেষ আলোচনা হয়েছিল। এমনকি রেগুলেটরি মেকানিজম বিষয়টি যাতে আরও জোরদার করা হয় তা নিয়েও ব্যাঙ্কের কর্তাদের পরামর্শ দেন পুলিশ কর্তারা। পাশাপাশি এই নিরাপত্তার বিষয়টি নিয়ে যাতে ব্যাঙ্ক ও পুলিশ হাতে হাত দিয়ে কাজ করে সেই বিষয়টিও তোলা হয়।

আরও পড়ুন:  ফেসবুক পেজের কভার পিকচার করলেন মদন, বাদ পড়লেন মমতা-অভিষেক

পশ্চিমবঙ্গের বহু মানুষ প্রতিদিন অনলাইনে প্রতারিত হচ্ছেন। কলকাতা পুলিশ এই জালিয়াতি রুখতে ইতিমধ্যেই বেশ কিছু কড়া পদক্ষেপ করেছে। তবে ব্যাঙ্কের দ্রুত সহযোগিতা ছাড়া এই অপরাধ সম্পূর্ণ দমন করা কঠিন। জালিয়াতির অভিযোগ পেলে ব্যাঙ্কগুলিকে দ্রুত পদক্ষেপ করতে হবে। আরবিআই-এর গাইডলাইন সঠিকভাবে মেনে চলাও বাধ্যতামূলক। আজকের মেগা বৈঠকে সেই বার্তাই স্পষ্ট করে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়েছিল। আর তারপরেই সাইবার নিরাপত্তার বিষয়টি নিয়ে আরও জোরদার পদক্ষেপ করা হচ্ছে বলে প্রাথমিক অনুমান অনেকের।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment