---Advertisement---

কসবার গেস্ট হাউসে পুলিশের অভিযান, নাবালিকাসহ ৩ তরুণী উদ্ধার

By Suman Debnath

July 14, 2026 9:20 PM

কসবার গেস্ট হাউসে পুলিশের অভিযান, নাবালিকাসহ ৩ তরুণী উদ্ধার

---Advertisement---





কলকাতার কসবা থানার অন্তর্গত রাজডাঙা মেন রোডের একটি গেস্ট হাউসে অভিযান চালিয়ে এক নাবালিকাসহ তিন তরুণীকে উদ্ধার করেছে কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট ও গোয়েন্দা বিভাগ। এই ঘটনায় গেস্ট হাউসের ম্যানেজার ও রিসেপশনিস্ট-সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল প্রাকৃতি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এমনকি তারা তদন্তেও সহায়তাও করেছিল। তারপরেই পুলিশকে সঙ্গে নিয়ে কসবা রাজডাঙায় অবস্থিত প্যালেস গেস্ট হাউসে এ তল্লাশি চালানো হয়।  এই অভিযানে কসবা থানার পুলিশও অংশ নেয়। তল্লাশির সময় গেস্ট হাউস থেকে প্রায় ১৫ বছর বয়সি এক নাবালিকা এবং দুই প্রাপ্তবয়স্ক তরুণীকে উদ্ধার করা হয়। তাঁদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন:  ‘ক্যামাক স্ট্রিটই দলটাকে শেষ করেছে’, অভিষেককে ফের নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

ঘটনায় গ্রেফতার হয়েছেন গেস্ট হাউসের ম্যানেজার আকাশ গঙ্গোপাধ্যায় (২০), রিসেপশনিস্ট অনমোল ঠাকুর (২৪), মানবপাচারের অভিযোগে অভিযুক্ত মহম্মদ আশিফ (৩১) এবং তাঁর স্ত্রী মুশকান পারভিন (২৭)।

পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে একটি মানবপাচার চক্রের যোগ থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের সঙ্গে আর কারা জড়িত, কতদিন ধরে এই কার্যকলাপ চলছিল এবং এর বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

রাজ্যের বিভিন্ন জায়গা থেকে খবর আসছে নারী নির্যাতনের ঘটনার। বিশেষ করে নাবালিকার উপরে নির্যাতনের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে রাজ্য প্রশাসনের। যদিও রাজ্য সরকার ও প্রশাসন সমগ্র পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। এমনকি শাস্তির কথাও বলা হয়েছে।

আরও পড়ুন:  বিরোধী দলনেতা স্বীকৃতি ইস্যুতে স্পিকারের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার ইঙ্গিত আদালতের

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment