---Advertisement---

‘আমি ময়দানে নামলে… পতাকা বহন করার লোক থাকবে না!’ হুমায়ুনের আগাম জামিন মঞ্জুর

By kolamkotha.com

September 11, 2026 6:05 PM

‘আমি ময়দানে নামলে… পতাকা বহন করার লোক থাকবে না!’ হুমায়ুনের আগাম জামিন মঞ্জুর

---Advertisement---


বিজেপিকে ‘বেলাগাম’ হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে বিতর্কে রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীর। প্রকাশ্য সভায় তাঁর বক্তব্যকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বলে অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছিল বিজেপি। সেই মামলায় শুক্রবার হাইকোর্টে শর্তসাপেক্ষে আগাম জামিন পেলেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক।

বিচারপতি অজয় কুমার গুপ্তের নির্দেশ, মামলার তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে হুমায়ুনকে। তদন্তকারী আধিকারিক যখনই ডাকবেন, তাঁকে হাজির হতে হবে। তদন্তের স্বার্থে নির্দিষ্ট মোবাইল নম্বরও তদন্তকারী আধিকারিকের কাছে জমা দিতে হবে। পাশাপাশি, ভবিষ্যতে কোনও বিতর্কিত বা উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরেও যেতে পারবেন না বিধায়ক।

ঘটনার সূত্রপাত রেজিনগরের কাশীপুরে একটি কর্মিসভায় হুমায়ুনের বক্তব্যকে ঘিরে। সেখানে বিজেপিকে নিশানা করে তিনি বলে ছিলেন, “আমি ময়দানে মুসলমানদের নিয়ে নেমে গেলে এমন সাটা ভাঙা মার শুরু করব, আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না।” পাশাপাশি বিজেপিকে মুর্শিদাবাদে ‘আস্ফালন কমানোর’ হুঁশিয়ারিও দেন তিনি।

হুমায়ুনের আরও বক্তব্য ছিল, তাঁর ‘লিমিট ক্রস’ করলে বা ‘মাথা টাওয়ার গরম’ হয়ে গেলে তিনি কাউকে,এসপি থেকে মুখ্যমন্ত্রী বুঝবেন না’। তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।

এবারের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ২২টি আসনের মধ্যে আটটিতে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে নতুন দল গড়ে দু’টি আসনে জয় পেয়েছেন হুমায়ুন। নওদা আসন নিজের হাতে রেখে রেজিনগরের বিধায়ক পদ ছেড়েছেন তিনি।

বিজেপির অভিযোগ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নামে প্রকাশ্য মঞ্চ থেকে এমন ভাষায় হুমকি দেওয়া সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে পারে। মালদার ইংরেজবাজার থানাতেও হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক বিজেপি কর্মী।

অবশ্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ নতুন নয়। তৃণমূলে থাকাকালীনও তাঁর একাধিক মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

---Advertisement---

No comments to show.

Leave a Comment